শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:১৮ পিএম, ২০২৪-১২-০৭
রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে জীপ গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছে। শনিবার সকালে সাজেকের হাউস পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে চান্দের গাড়ি করে একদল পর্যটক সাজেক থেকে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে হাউস পাড়া এলাকার সড়কে গাড়িটি উল্টে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১০ পর্যটক আহত হন।
আহতদের উদ্ধার করে সেনাবাহিনী খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বল নামের পর্যটকদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
সাজেক থানার ওসি কনক সরকার জানান, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিল পর্যটকরা। হঠাৎই গাড়ি উল্টে সড়কে পাশে পাহাড়ে খাদে ৩০ ফুট নীচে পরে যায়। এসময় গাড়ি থাকা ১০ পর্যটক আহত হয়। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা বলে জানান ওসি।
সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। আহত পর্যটকরা সাভারের ধামরাই ও ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited