চট্টগ্রাম   শনিবার, ১ আগস্ট ২০২৬  

শিরোনাম

অনলাইন জুয়ার ফাঁদে রাঙ্গুনিয়ার যুব সমাজ, উদ্বিগ্ন অভিভাবক

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৬:৫২ পিএম, ২০২৬-০৭-৩১

অনলাইন জুয়ার ফাঁদে রাঙ্গুনিয়ার যুব সমাজ, উদ্বিগ্ন অভিভাবক

‎একবিংশ শতাব্দী পর থেকে ডিজিটালাইজেশনের যুগে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে দেশের মানুষ। স্মার্টফোনে এখন ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপসগুলো ব্যবহার করে বিশ্বের সাথে খুব দ্রুত যোগাযোগ স্থাপন হচ্ছে। ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছুই সম্ভব হচ্ছে-তার মধ্যে একটি হলো অনলাইন জুয়া বা গ্যাম্বলিং। এটি এমন এক ধরনের জুয়া, যা ইন্টারনেটের মাধ্যমে খেলা হয়। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে এবং একটি বিশাল ডিজিটাল শিল্পে পরিণত হয়েছে। তবে বিনোদনের মাধ্যম হতে হতে বর্তমানে এটি ভয়াবহ আসক্তিতেও রূপ নিয়েছে বিশেষ করে বর্তমান প্রজন্মের মাঝে।

‎ধারণা করা হচ্ছে, বাংলাদেশে ২০১২ সালের দিকে অনলাইন জুয়ার উত্তান হয়েছে। জানা যায়, ঐবছরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের পর বাংলাদেশে অনলাইন স্পোর্টস বেটিং নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। বিপিএল, আইপিএল, লা লিগা এবং প্রিমিয়ার লিগের ম্যাচগুলিও জুয়াকে আকর্ষণ করেছে। ফলে, ডিজিটালে যেমন সুবিধা ভোগ করছে তেমন অপরাধের ঘটনাও ঘটছে। ক্যাসিনো, সাধারণ জুয়া খেলার চেয়েও এই অনলাইন জুয়ার বাজি আরো বেশি ভয়ঙ্কর। প্রযুক্তি ব্যবহার করে যেখানে সেখানে থেকে এই জুয়ায় প্রতিদিন হাজার হাজার লাখ লাখ ডলার লেনদেন হচ্ছে। এতে অপরাধীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থী, শিক্ষিত-অর্ধশিক্ষিত মানুষের মধ্যে জুয়ার নেশা ছড়িয়ে পড়েছে। স্কুল-কলেজ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের অনেকে জড়িয়ে পড়ছে অনলাইন বাজির মরণ খেলায়। জুয়ার নেশায় বুদ হয়ে সর্বস্ব হারিয়েছেন অনেকে। কেউ আবার বেছে নিয়েছেন আত্মহননের পথ। এমনকি প্রভাবশালী পরিবার,পাবলিক সেলিব্রেটিরাও এই অনলাইন জুয়ায় জড়িয়ে পড়ছেন। বিশ্বের প্রায় দেশ থেকে শুরু করে বাংলাদেশের আভিজাত্য এলাকা থেকে প্রত্যন্ত গ্রামেও এই ‘অপরাধ খেলা’ ছড়িয়ে পড়েছে। 

এর ধারাবাহিকতায় রাঙ্গুনিয়া উপজেলাতেও হাজারো যুবক তরুণ (বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষগুলো) জুয়ার আসক্তি হয়ে সর্বস্বান্ত হয়েছে অনেকে। অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন আন্তর্জাতিক জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে এই ক্যাসিনো বাণিজ্য পরিচালিত হচ্ছে। ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন ও স্থানীয় পরিচিতদের প্রলোভনে পড়ে সাধারণ তরুণরা এতে যুক্ত হচ্ছে। স্থানীয় অসাধু কিছু এজেন্ট ও ব্যক্তির মাধ্যমে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ ও রকেটের মতো ডিজিটাল লেনদেন ব্যবহার করে ক্যাসিনোর এই পয়েন্ট বা ভার্চুয়াল কারেন্সি কেনাবেচা চলছে। প্রথমদিকে কৌতুহল বশত খুব অল্প টাকা লগ্নি করে মিথ্যা বোনাস প্রাপ্তির মাধ্যমে এই জগতে পা ফেলে জুয়ায় আসক্ত হয়ে পরবর্তিতে প্রতিনিয়ত হাজার / লক্ষ টাকা জলাঞ্জলী দিয়ে সর্বশান্ত হয়ে কেউ অপরাধের পথে হাটছে কেউ কেউ শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।
‎উপজেলার সুশীল সচেতন সমাজের প্রতিনিধিদের মতে, রাঙ্গুনিয়ায় অনলাইন জুয়া কারণে সামাজিক ও অর্থনৈতিক ভয়াবহতা বিকট আকার ধারণ করছে, এখনই এই নীরব ব্যাধি লাগাম টেনে না ধরলে পুরো একটি প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং কিশোর অপরাধ আশঙ্কাজনকভাবে বাড়ছে। এজন্য কেবল পুলিশি অভিযানই নয়, বরং সর্বস্তরে সামাজিক সচেতনতা সৃষ্টি করা জরুরি। পাশাপাশি অভিভাবকদেরও নিজ নিজ সন্তানের মোবাইল ব্যবহারের ওপর নজর রাখার আহ্বান জানানো হয়েছে।
‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী অভিভাবক বলেন, এলাকার বিভিন্ন চায়ের দোকানে বা জনশূন্য এলাকায় আবার কখনো প্রকাশ্যে এসব অনলাইন জুয়া মোবাইলে খেলতে দেখা যায়। এরা বেশিরভাগ ক্ষেত্রে যুবক তরুণ, তাদের মধ্যে কিছু স্কুল ছাত্র থেকে শুরু করে কর্মজীবী ও দিনমজুর রয়েছে। মূলত এরা সহজলভ্যতা আর দ্রুত ধনী হওয়ার চটকদার প্রলোভনে পড়ে টাকা কামানোর উদ্দেশ্যে এসব প্রতারকদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হয়। এমনও দেখেছি অনলাইনে জুয়ার টাকা যোগান দিতে বিভিন্ন অপরাধের সাথে তারা লিপ্ত হয়েছে। এটাই অপরাধের সূচনা, তারা ছোট অপরাধ থেকে শুরু বড় অপরাধে জড়িয়ে পড়ে।
‎উপজেলা পোমরা ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তা মোঃ হাছান মুরাদ বলেন, আজ থেকে ৬-৭ মাস আগে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচিতদের মাঝে আমি হেনস্থা স্বীকার হচ্ছি। আমার ফেসবুকে থাকা ৫-৬ হাজার বন্ধুদের প্রতি মাসের নির্দিষ্ট তারিখে আমার অজান্তে মেসেঞ্জারে জুয়ার খেলার আহ্বান জানিয়ে মেসেজ দিচ্ছে। এতে করে আমার সম্মানহানি হচ্ছে, তাই উপায় না দেখে থানায় ওই আইডিকে মেনশন করে একটি অভিযোগ দায়ের করি। এই অনলাইন জুয়া খেলে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরদিকে আমাদের মত মানুষের আইডি ব্যবহার করে পরিচিতদের কাছে আমাদের সম্মানহানি করা হচ্ছে প্রতিনিয়ত। আমি মনে করি সরকার চাইলে এসব প্রতারকদের আইনের আওতায় আনতে পারে। কিন্তু কোন অদৃশ্য কারণে তারা ধরাছোঁয়ার বাইরে।
‎উপজেলার সরফভাটা ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক এনায়েতুর রহিম বলেন, জুয়ায় আসক্ত বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ ও জনবহুল দেশের জন্য তরুণরা অনলাইনে আসক্তি মানে মাদকের নেশার মতো ভয়াবহতা। তুরুণদের ব্রেণের ফন্টার গুলো মাদকের মতো নষ্ট করে দেয়। বিভিন্ন তথ্য মতে, বাংলাদেশে বর্তমানে ১৩ কোটি স্মার্ট মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে যুবক তরুণ সবচেয়ে বেশি, এদের মধ্যে অধিকাংশ অনলাইনে জুয়া আসক্ত। অনেক শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে রাতে জেগে মোবাইলে ক্যাসিনো খেলছে। এটিও এক ধরনের প্রযুক্তিগত আসক্তি, যেটাতে নারী-পুরুষ উভয়ই এখন আসক্ত হয়ে পড়ছে আশংকাজনক হারে। অভিভাকদের অবশ্যই আরো সচেতন হতে হবে এবং প্রযুক্তি ব্যবহার অনলাইন জুয়া বন্ধ করে সংশ্লিষ্ট এসব প্রতারকদের আইনের আওতায় আনতে হবে।
‎সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়া মারাত্মক আকার ধারণ করার কারণে সরকার গত ৩০ জুন জাতীয় সংসদে 'জুয়া প্রতিরোধ আইন, ২০২৬' পাস করেছে। এই আইনের আওতায় অনলাইন জুয়া, বেটিং (বাজি ধরা), ম্যাচ ফিক্সিং, ডিজিটাল ওয়ালেট এবং প্রযুক্তিভিত্তিক সব ধরনের জুয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন এই আইনে অনলাইন বা দূরবর্তী জুয়ায় জড়িত থাকার দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
‎তাছাড়া অনলাইন বেটিংয়ে অংশ নিলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং পাঁচ কোটি টাকা জরিমানা হতে পারে। পাশাপাশি জুয়ার প্রচারণা ও বিজ্ঞাপনকেও এই আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তবে আইন পাস হওয়া সত্ত্বেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার ওয়েবসাইট ও এর প্রচার অবাধে চলতে দেখেছে মেটার অ্যাড লাইব্রেরি, তাদের তথ্য অনুযায়ী, আইনটি কার্যকর হওয়ার প্রথম সপ্তাহেই ফেসবুক ও ইনস্টাগ্রামে জুয়ার অন্তত ২১০টি বিজ্ঞাপন সক্রিয় ছিল।
‎পরিতাপের বিষয় হলো গ্রাম ও শহরে ব্যক্তিগতভাবে দুজন বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল ও ক্রিকেট খেলার ফলাফল বা অন্য কিছু নিয়ে বাজি ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু আদান-প্রদানের প্রচলন দেখা যাচ্ছে। খালি চোখে এটি নিছক একটি চ্যালেঞ্জ মনে হলেও এর উদ্দেশ্য মহৎ বলা যায় না। বাজি ধরা, অর্থ কিংবা পণ্যের বিনিময়ে প্রতিযোগিতা, লটারি, অর্থ বা আর্থিক মূল্যমানের কোনো পণ্যের বিনিময়ে ভাগ্য কিংবা ভাগ্য ও দক্ষতার সংমিশ্রণে কোনো আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ খেলা ইত্যাদি জুয়ার অন্তর্ভুক্ত। রাস্তাঘাট, ক্লাব, অভিজাত এলাকা, এমনকি নিজেদের ঘরের ভেতরেও একা অথবা কয়েকজনের সঙ্গে জুয়ার আসর বসার ঘটনা প্রায়ই দেখা যায়। এই জুয়ায় গুটিকয়েক লোক লাভবান হলেও বেশির ভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। লোভের ফাঁদে পড়ে বেশি লাভের আশায় শেষে নিঃস্ব হয়। এভাবে তরুণ প্রজন্মসহ বিভিন্ন বয়সি মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, যা একটি দেশের উন্নয়নের জন্য বিরাট হুমকি। বর্তমানে চাকরির বাজারে প্রয়োজন যুগোপযোগী দক্ষতা অর্জন কিন্তু জুয়ায় আসক্ত তরুণরা দক্ষতা অর্জনের চেয়ে সহজে অর্থলাভের আশায় জুয়া খেলতে অধিক আগ্রহী। 
‎এই বিষয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান বলেন, "সাম্প্রতিক সরকার জুয়া প্রতিরোধ আইন পাস করেছে, মোবাইলে বা প্রকাশ্যে জুয়া খেলে এমন তথ্যর ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অপরাধের যথাযত আইনি পদক্ষেপ নেওয়া হবে।"
‎রাঙ্গুনিয়া ও রাউজান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম বলেন, "অনলাইন জুয়া মারাত্মক আকার ধারণ করেছে । বর্তমান যুব সমাজে এই অপরাধ বেশি দেখা যায়, সেই ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের দায়িত্ব বাচ্চারা মোবাইল কিভাবে ব্যবহার করছে এবং কত টাকা ব্যবহার করে কি কাজে ব্যবহার করে তা তদারকি করা এবং সচেতনতা বৃদ্ধি করা, প্রয়োজনে শাসন করা।
‎তিনি আরো বলেন, সম্প্রতি পাস হওয়া জুয়ার বিরুদ্ধে আইন অনুযায়ী রাঙ্গুনিয়া বা রাউজান উপজেলায় জুয়া বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত রয়েছে।" 
‎উল্লেখ্য, বিশ্বে সর্বপ্রথম ১৯৯৪ সালে অ্যান্টিগুয়া এবং বারবুডা মুক্ত বাণিজ্য ও প্রক্রিয়াকরণ আইন পাস করে, যা অনলাইন ক্যাসিনো খোলার জন্য আবেদনকারী সংস্থাগুলিকে লাইসেন্স প্রদানের অনুমতি দেয়। অনলাইন ক্যাসিনোর আগে, প্রথম সম্পূর্ণ কার্যকরী জুয়া খেলার সফটওয়্যার তৈরি করেছিল মাইক্রোগেমিং আইল অফ ম্যান ভিত্তিক একটি সফটওয়্যার কোম্পানি। 
‎বিদেশ থেকে পরিচালিত এসব জুয়ার সাইটে প্রতি মূহুর্তে কত হাজার কোটি টাকা দেশ থেকে আমাদের কষ্টার্জিত অর্থ বিদেশে লুট করে নিচ্ছে। সরকার নানা ভাবে এই অনলাইন জুয়া বন্ধ করতে কাজ করে যাচ্ছে তবে সবকিছুর উপরে আমাদের সচেতনতা ও সদিচ্ছাই এই ক্ষতিকর আসক্তি থেকে আমাদের উদ্ধার করতে পারে।
‎তাই আসুন জুয়াকে না বলি, অলস সময় ও অর্থকে সহজে ধনী হওয়ার লোভে জুয়ার সাইটে নস্ট করে তা বিকল্প বৈধ পথে বিনিয়োগ করে নিজের ও দেশের উন্নয়নে ভুমিকা রাখি।

রিটেলেড নিউজ

চন্দনাইশে  ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা 

চন্দনাইশে  ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে জামায়াতের গনমিছিল ও আলোচনা সভা 

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশে ‘জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদ...বিস্তারিত


ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে ঐকমত্যের আহ্বান সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে ঐকমত্যের আহ্বান সরোয়ার আলমগীরের

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা পরি...বিস্তারিত


কথায় কথায় মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর বিক্ষোভ

কথায় কথায় মিথ্যা মামলার অভিযোগে গ্রামবাসীর বিক্ষোভ

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ : : পান থেকে চুন খসলেই এলাকার যে কারো বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানব বন্ধন করেছে ...বিস্তারিত


মাদক কারবারির বাড়ি ঘেরাও জনতার, দুইজনের কারাদণ্ড

মাদক কারবারির বাড়ি ঘেরাও জনতার, দুইজনের কারাদণ্ড

বোয়ালখালী প্রতিনিধি : : বোয়ালখালীতে মাদক কারবারির অভিযোগে উত্তেজিত জনতা একটি বাড়ি ঘেরাও দিলে পুলিশ নারীসহ দুইজনকে আটক কর...বিস্তারিত


বাঁশখালীতে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

বাঁশখালীতে দুইপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীতে লবণমাঠ ও মাছের ঘের দখল নিয়ে স্থানীয় দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক নিহত হয়েছে। শ...বিস্তারিত


আনোয়ারা শরিকদের মালিকানাধীন পুকুরে ‘বড়শি প্রতিযোগিতা’ বন্ধে প্রশাসনের নির্দেশ

আনোয়ারা শরিকদের মালিকানাধীন পুকুরে ‘বড়শি প্রতিযোগিতা’ বন্ধে প্রশাসনের নির্দেশ

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের একটি শরিকানাভুক্ত পুকুরে আয়োজন করা কথিত ‘বড়শি প্র...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর