শিরোনাম
ঢাকা অফিস : | ০৮:৪৭ পিএম, ২০২২-০১-২৭
কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে ওমিক্রন নতুন জটিলতা সৃষ্টি করেছে। নতুন ধরনের দাপটে গত কয়েকদিনে দেশে সংক্রমণের হার বেড়ে গেছে।
সরকারের দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ও তার স্ত্রী সোহেলা আক্তার কোভিযে আক্রান্ত হয়েছেন।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা দীপঙ্কর বর বৃহস্পতিবার জানান, মন্ত্রী শাহাব উদ্দিনের উপসর্গ দেখা দেওয়ায় বুধবার ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) তার নমুনা দেওয়া হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল পজিটিভ আসে। মন্ত্রী সরকারি বাসায় আইসোলেশনে আছেন। এর আগেও একবার তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
এদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানিয়েছেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও তার স্ত্রী মঙ্গলবার নমুনা পরীক্ষা করতে দেন। বুধবার পরীক্ষার ফলে জানা যায় তারা কোভিড-১৯ পজেটিভ।
দুজনই মৃদু উপসর্গ নিয়ে বর্তমানে বাসায় আইসোলেশনে রয়েছেন। এর আগে প্রতিমন্ত্রীর দুই সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত হন। এখন অবশ্য দুই সন্তানের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited