শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০২:৪৩ পিএম, ২০২৬-০১-২৮
খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকার মেসাস্ হাজেরা ব্রিকসকে পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনার অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটার ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অবৈধভাবে পৌর এলাকায় ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার অপরাধে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করে জরিমানা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited