চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আগামী দিনের নেতৃত্ব দিতে তৈরি হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা অফিস :    |    ০৬:৫৭ পিএম, ২০২২-০৬-২৬

 আগামী দিনের নেতৃত্ব দিতে তৈরি হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব দিতে তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


তিনি বলেন, আমাদের সোনার ছেলেমেয়েরা তোমরা তৈরি হও দেশকে আগামী দিনের নেতৃত্ব দিতে। সর্বক্ষেত্রে তোমরা তোমাদের মেধা বিকাশ করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে যেন বাংলাদেশ আর পিছিয়ে না থাকে। বাংলাদেশ যেন এগিয়ে যায়।

রোববার সকালে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২২’ প্রতিযোগিতায় সেরাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, আশা করি, আমাদের আজকের শিশুরা ভবিষ্যতে এ দেশের কর্ণধার হবে। তারাই তো আমার মতো প্রধানমন্ত্রী হবে, মন্ত্রী হবে, শিক্ষক হবে, শিক্ষার্থী হবে এবং বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নতি করবে।

আধুনিক বিশ্বে বিজ্ঞান-প্রযুক্তি যে বিকাশ ঘটছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গবেষণার ওপর জোর দেন সরকারপ্রধান। 

তিনি বলেন, আমাদের মেধাবী ছাত্রছাত্রীরা, যারা আজকে এই যে মেধা অন্বেষণ আমরা করছি, তারা যে নব নব সৃষ্টি করার যে চিন্তা-চেতনা, এই চেতনাই আমাদের আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা উদ্যোগ ও পরিকল্পনার কথাও অনুষ্ঠানে তুলে ধরেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি— আমাদের আজকের শিশুরা, তারাই তো ভবিষ্যতে এই ২০৪১-এর কর্ণধার। শুধু '৪১-এ থেমে থাকলে হবে না। ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ আমরা উদযাপন করব। আর সেই সঙ্গে ২১০০ সালের ডেল্টা প্ল্যান আমরা করে দিয়ে গেলাম।
বাঙালি বিজয়ী জাতি উল্লেখ করে তিনি বলেন, আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি। বিজয়ী জাতি। আজকের শিশুদের বলব, নতুন প্রজন্মকে বলব, আমাদের মাথায় এটা সবসময় রাখতে হবে— আমরা বিজয়ী জাতি। বিশ্বে মাথা উঁচু করে চলব। সম্মানের সঙ্গে চলব। আর এই দেশ আমাদের দেশ। এই দেশকে আমরা গড়ে তুলব উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো.আরফান উদ্দীন  : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

নার্সারির পাশে বৃদ্ধের বিবস্ত্র লাশ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।  শনিà...বিস্তারিত


পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত


তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত


শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

শিশু অপহরণের অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের অভিযোগে থানায় দায়ের করা মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর