শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪৭ পিএম, ২০২৫-০৬-২১
এম মনির চৌধুরী রানা
চট্টগ্রাম নগরীর আসকার দীঘির পশ্চিম পাড়ে একটি অটোরিকশাকে গতিরোধ করে ছিনতাইয়ের সময় একজনকে ধরে পুলিশে দিয়েছে চালক। আজ শনিবার (২০ জুন) ভোররাত ৪টায় রিমা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, রিপন নামে এক মাইক্রোবাসের চালক গতকাল মধ্যরাতে জিইসিতে গাড়ি রেখে বাসায় ফিরছিলেন। ফেরার পথে আশকারদিঘিরি পশ্চিম পাড়ে রিমা কমিউনিটি সেন্টারের সামনে আরেকটি অটোরিকশা এসে গতিরোধ করে। ওই অটোরিকশার তিন ছিনতাইকারী ছুরি দিয়ে প্রথমে হাতে ও কানে আঘাত করে মোবাইল ও টাকা নিয়ে নেয়। পরে গলায় ছুরিকাঘাত করার সময় রিপন সেটি ধরে ফেলেন।
ড্রাইবার রিপন বলেন, ‘গলায় ছুরি ঠেকিয়ে যখন ভয় দেখাচ্ছিল, তখন ভেবেছিলাম চুপ থাকলে হয়তো ওরাই শেষ করে দেবে। আমি তখন ছুরিটা ধরে ফেলি। এসময় তাদের সাথে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে বাকি দুইজন ছিনতাইকারী অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। তবে মাটিতে ফেলে রাখা একজনকে ধরে রাখি। পরে ওই সড়কে টহলরত পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত শুনে ছিনতাইকারী ও ব্যবহৃত অটোরিকশাটি আটক করে থানায় নিয়ে যায়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল জানান, চালক রিপনের সাহসিকতায় আমরা ছিনতাইকারীকে ধরতে পেরেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited