শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১১:৫২ এএম, ২০২৬-০৭-০৯
চট্টগ্রামের স্থানীয় সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক ও প্রকাশক এম এ মালেক এবং তার পুত্র নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেককে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জাতীয় দৈনিক আমার দেশ-এ প্রকাশিত এক দীর্ঘ প্রতিবাদলিপিতে তাদের বিরুদ্ধে সংবাদমাধ্যমের প্রভাব খাটিয়ে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের কার্যক্রমে বাধা সৃষ্টি, প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা, ট্রাস্ট পরিচালনায় হস্তক্ষেপ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিক আইনি হয়রানির মতো গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়েছে।
প্রতিবাদলিপিতে এম এ মালেক ও ওয়াহিদ মালেককে ‘চট্টগ্রামের মিডিয়া মাফিয়া ডন’ হিসেবে উল্লেখ করে দাবি করা হয়, সংবাদপত্রের প্রভাব ও অবস্থানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ, সম্পদ ও প্রশাসনিক নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কমপ্লেক্স, চট্টগ্রাম আই ইনফরমারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স (সিইআইটিসি) ট্রাস্ট এবং ইমপেরিয়াল হাসপাতাল লিমিটেডকে ঘিরে চলমান বিরোধে তাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি) চট্টগ্রাম এবং সিইআইটিসি ট্রাস্টের পক্ষে মুহাম্মদ আরশাদ হোসেন আসাদ স্বাক্ষরিত ওই প্রতিবাদলিপিতে দাবি করা হয়, এম এ মালেক ও ওয়াহিদ মালেক ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একের পর এক দেওয়ানি ও ফৌজদারি মামলা দায়ের করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করেছেন।
একই সঙ্গে আদালতে বারবার ব্যর্থ হওয়ার পর নিজেদের নিয়ন্ত্রণাধীন গণমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং জনমনে ভিন্ন ধারণা সৃষ্টির অপচেষ্টার অভিযোগও আনা হয়।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited