চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মেয়র না উপজেলা চেয়ারম্যান দ্বিধায় নয়, অপেক্ষায় ইসমাইল গণি

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৭:৩৮ পিএম, ২০২৬-০৪-১৯

মেয়র না উপজেলা চেয়ারম্যান দ্বিধায় নয়, অপেক্ষায় ইসমাইল গণি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল এখনো ঘোষণা না হলেও ইতোমধ্যে এলাকায় বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা বসে নেই—বরং বিভিন্ন মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে জোর তৎপরতা চালাচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গ্রাম-মহল্লার নানা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্ভাব্য প্রার্থীদের সরব উপস্থিতি চোখে পড়ছে। খেলা-ধুলা, বিয়ে-আকিকা, মেজবান কিংবা বিভিন্ন সামাজিক আয়োজনে অংশ নিয়ে তারা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিচিতি বাড়ানোর চেষ্টা করছেন।
গ্রামাঞ্চলের চায়ের দোকান থেকে শহরের অলিগলি—সবখানেই এখন সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তুঙ্গে। কে কোন পদে নির্বাচন করবেন, কে এগিয়ে—এসব নিয়েই চলছে নানা জল্পনা-কল্পনা।
এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার মজলিসে শূরার সদস্য ও ফটিকছড়ি উপজেলা নায়েবে আমীর, তরুণ সংগঠক এডভোকেট মো. ইসমাইল গনিকে ঘিরেও চলছে ব্যাপক আলোচনা। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নাকি নাজিরহাট পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল বিরাজ করছে।
এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট মো. ইসমাইল গনি বলেন, “আমি কোথা থেকে নির্বাচন করবো, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলের কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। দল যেখান থেকে আমাকে প্রার্থী হতে নির্দেশ দেবে, আমি সেখান থেকেই নির্বাচন করবো।”
তিনি আরও বলেন, রাজনীতি ও জনসেবার মাধ্যমে মানুষের পাশে থাকা তার মূল লক্ষ্য এবং সে লক্ষ্য পূরণে দলীয় সিদ্ধান্তই তার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
উল্লেখ্য, ২০২৩ সালে নাজিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করে এডভোকেট ইসমাইল গনি ব্যাপক সাড়া ফেলেন। তার সক্রিয় প্রচারণা, জনসংযোগ এবং তরুণ নেতৃত্বের কারণে তিনি স্বল্প সময়েই স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হন।
সব মিলিয়ে, তফসিল ঘোষণা না হলেও ফটিকছড়ির রাজনৈতিক অঙ্গনে এখনই জমে উঠেছে নির্বাচনী আমেজ। সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান—আর বাড়ছে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশা।
 

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর