চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীতে এরশাদ উল্লাহ, জনগণের টাকা লোপাটকারীদের আইনের আওতায় আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫৪ পিএম, ২০২৪-০৯-৩০

বোয়ালখালীতে এরশাদ উল্লাহ, জনগণের টাকা লোপাটকারীদের আইনের আওতায় আনতে হবে’

এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামে বোয়ালখালীতে মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফা সংস্কারের দাবি জানিয়েছে। যা বাস্তবায়ন করা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। তাই নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ যাদের নির্বাচিত করবে সেই দলীয় সরকার সবকিছু সংস্কার করবে।

আজ  বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া হয়েছে। আমরা গায়েবী মামলা দিতে চাই না। তবে ব্যাংকের জনগণের টাকা লোপাটকারীদের চিহ্নিত করতে হবে, আওয়ামী লীগের গুন্ডাপান্ডাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা এ অঞ্চলের দুঃখ লাগবের জন্য নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে বলবো। রেলওয়ের সাথে যোগাযোগ করবো। আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর এই এলাকার মানুষের সাথে ধোঁকাবাজি করেছে। তারা সেতুটি আজ করছি, কাল করছি বলে সময় ক্ষেপণ করেছে। যদি অন্তর্বর্তী সরকার সেতুটি না করে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই বাস্তবায়ন করবে।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শওকত আলমের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুর পরিচালনায় এতে প্রধানবক্তা ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আজিজুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, জাগের হোসেন, সরোয়ার আলমগীর, বিএনপি নেতা জয়নাল আবেদীন সিকদার, এডভোকেট শামসুদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শাহীন, সহসাধারণ সম্পাদক আবু আকতার, জসিম উদ্দীন, সহ দপ্তর সম্পাদক এমএন করিম, মো.খালেদ, লোকমান, নাছির উদ্দীন, সোহেল মিয়াজী, ইরফান, রোকন, রফিক, কপিল উদ্দিন, মজিবুল্লা মজু, দুলাল ও মিজানুর রহমান।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর