শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:৩০ পিএম, ২০২২-০২-০৩
নারী ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া বাংলাদেশ দলের ৩জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা শুরুর আগে করা শেষ করোনা পরীক্ষায় এই দুঃসংবাদ পায় বাংলাদেশ।
এ তিনজনের মধ্যে একজন ক্রিকেটার ও দুজন সাপোর্টস্টাফ। ফলে তাদের ছাড়াই বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) বেলা একটায় নিউজিল্যান্ডের উদ্দেশে বিশ্বকাপগামী বিমান ধরবে নারী দলের বাকি সদস্যরা।
জানা যায়, আগামী ৮ দিন বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে থাকবেন সেই ৩জন। এরপর নেগেটিভ হলে নিউজিল্যান্ড যেতে পারবেন তারা।
প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। যেখানে আগামী ৪ মার্চ শুরু হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৫ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লগড়ে। ১৪ মার্চ পাকিস্তান, ১৮ মার্চ ওয়েস্ট ইন্ডিজ, ২২ মার্চ ভারত, ২৫ মার্চ অস্ট্রেলিয়া ও ২৭ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা।
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মোসাম্মত রিতু মণি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited