চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক    |    ১২:০২ এএম, ২০২৫-০৯-১১

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কার্যক্রম সম্প্রসারণ ও আধুনিকায়নে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে একটি হলো পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (আইসিটি) দীর্ঘ মেয়াদে লিজ নিয়ে এককভাবে পরিচালনা করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এবং অপরটি হলো পশ্চাদ সুবিধাসহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণ প্রকল্প বাংলাদেশ নৌবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের চুক্তি।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকাস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সম্মেলন কক্ষে পানগাঁও আইসিটি ব্যবস্থাপনা নিয়ে চবক ও বিআইডব্লিউটিএ’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী পানগাঁও আইসিটি ও তৎসংলগ্ন ৪৮.২৪ একর জায়গা বিআইডব্লিউটিএ থেকে লিজ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এককভাবে পরিচালনা করবে।

প্রথম ধাপে ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০৩৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১০ বছরের জন্য চুক্তি কার্যকর থাকবে, যা বাৎসরিক নবায়নের মাধ্যমে মোট ৩০ বছর বলবৎ থাকবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের ত্রিপাক্ষিক বৈঠক ও গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চবক জানিয়েছে, বর্তমানে বন্দরের প্রায় ৯৫ শতাংশ মালামাল সড়কপথে পরিবাহিত হয়, যা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। পানগাঁও আইসিটি নদীপথে পণ্য পরিবহনকে জনপ্রিয় করতে যুগান্তকারী ভূমিকা রাখবে। এছাড়া, আইসিটিতে একটি ফ্রি কটন জোন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে, যা দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ভুমিকা পালন করবে।

একইদিন দুপুরে ঢাকাস্থ বিআইডব্লিউটিএ’র সভাকক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে চবক ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে পশ্চাদ সুবিধাসহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি ‘অর্পিত ক্রয়কার্য’ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বাস্তবায়ন করবে।

প্রকল্পটি লালদিয়া-২ এলাকায় ২৪০ মিটার দৈর্ঘ্যে নির্মিত হবে। দেশের প্রধান সমুদ্রবন্দর হলেও এতদিন ভারী কার্গো হ্যান্ডলিংয়ের জন্য কোনো বিশেষায়িত জেটি ছিল না। বর্তমানে এনসিটি বার্থ নং-৫ ব্যবহার হলেও তা মূলত কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য নির্মিত হয়েছিল। নতুন জেটিটি প্রতি বর্গমিটারে ৫ টন ভার বহন করতে সক্ষম হবে, যেখানে বিদ্যমান সুবিধায় এই সক্ষমতা মাত্র ৩ টন।

চবক জানিয়েছে, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের ব্যবসায়ী মহলের দাবি পূরণ হবে এবং ভারী শিল্পকারখানার আমদানিকৃত কার্গো দক্ষতার সঙ্গে খালাস করা সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নৌবাহিনীর পক্ষে রিয়ার অ্যাডমিরাল (অব.) আনোয়ার হোসেন, চবক সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদসহ নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী, চবক ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর