চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কেডিএস এক্সেসরিজের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১১ পিএম, ২০২৫-১২-১০

কেডিএস এক্সেসরিজের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পরিচালক তাহসিনা রহমান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর সরওয়ার জাহান, প্রতিনিধি পরিচালক কামরুল হাসান সিদ্দিকী এফসিএ, নিরীক্ষক প্রতিনিধি, ইনডিপেন্ডেন্ট স্ক্রুটিনাইজার, সিইও দেবাশীষ দাশপাল, প্রধান অর্থায়ন কর্মকর্তা (সিএফও) বিপ্লব কান্তি বণিক এফসিএ এবং কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াছসহ উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার।
চেয়ারম্যান খলিলুর রহমান শেয়ারহোল্ডারদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং কোম্পানির ৩৪ বছরের পথচলায় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কোম্পানির দীর্ঘ পথচলায় স্টেকহোল্ডারদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শেয়ারহোল্ডারদের সমর্থন অব্যাহত থাকলে কেডিএস এক্সেসরিজ আগামী দিনে আরও ভালো ফলাফল অর্জন করবে।’
প্রসঙ্গত, সভায় বিগত অর্থবছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ, চলতি বছরের ৩০ জুনে নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং আগামী বছরের জন্য নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভা শেষে সিইও দেবাশীষ দাশপাল ধন্যবাদ জানিয়ে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর