শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৬:১৯ পিএম, ২০২২-০৬-১৫
রাউজান উপজেলায় বাগোয়ান ইউনিয়নে পাঁচখাইন গ্রামের শিক্ষার্থী ও পথচারীসহ ৩ নারীকে ইভটিজিং করার অপরাধে আবু হানিফ চৌধুরী (৪৩) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমা এ দণ্ডাদেশ দেন। আবু হানিফ পাঁচখাইন গ্রামের চৌধুরী বাড়ির সিদ্দিক চৌধুরীর পুত্র।
জানা যায়,পাঁচখাইন গ্রামের বটতল নামক স্থানে শিশু শিক্ষার্থীসহ ৩নারীকে উত্ত্যক্ত করে হানিফ চৌধুরী।তাৎক্ষনিক ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়াকে জানায় এলাকার লোকজন।ইউপি চেয়ারম্যানসহ এলাকার লোকজন ইভটিজিংকারী হানিফকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ দর্শী চাকমার কাছে সোপর্দ করলে অপরাধের দায় স্বীকার করায় ইভটিজিংকারী আবু হানিফকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited