শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৮:১৬ পিএম, ২০২৬-০৯-১৭
ফটিকছড়িতে বসতঘরে অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় দায়ের করা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরীন হীমা’র আদালত শুনানি শেষে এ আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন- ফটিকছড়ির উত্তর ধুরুং এলাকার আবু ছালেক (৪৫), দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকার মো. হোসাইন চৌধুরী (৪২), দক্ষিণ পাইন্দং এলাকার মো. সেনাউল করিম (৪০) এবং লেলাং এলাকার আবু তাহের মুহুরী (৪৮)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে সঙ্গে নিয়ে ধারালো দা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা মো. মাসুদ অর রশিদ চৌধুরীর বসতবাড়িতে প্রবেশ করেন।
এ সময় তারা মাসুদ ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। মাসুদের বোন সায়রা আক্তার তাকে উদ্ধারে এগিয়ে গেলে আসামিরা তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং মারধরের জন্য উদ্যত হন। আসামিরা মাসুদসহ পরিবারের সদস্যদের বসতঘরে আটকে রেখে বাড়ির গেটের দেওয়াল, গেটের তালা ও সিসি ক্যামেরা ভাঙচুর করেন। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাকে ও পরিবারের সদস্যদের হত্যা করে লাশ গুম এবং বসতবাড়ি দখল করে নেওয়ার হুমকি দেওয়া হয়। ঘটনার পরও আসামিরা বাড়ির সামনে মহড়া দিয়ে হুমকি-ধমকি অব্যাহত রাখেন। এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর ফটিকছড়ি থানায় মামলা দায়ের করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, বসতঘরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় চার আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক : ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১১ জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ মানবপাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’ (TANG SHAN), ‘দা ছিং’ (DA QING) এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের শুভেচ্ছা সফর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন মো. ইদ্রিস মিয়া। বৃহস্প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের ডিটি রোডের মুনছুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চিটাগাং ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতা ও জটিলতার পেছনে অপ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited