শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:২১ পিএম, ২০২৬-০৬-০৯
বর্ষা মৌসুম শুরুর আগেই চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত সাড়ে পাঁচ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ১৭৪ জন এবং মারা গেছেন ২২৬ জন। প্রতি বছরই রোগটির প্রকোপ নতুন মাত্রা পাওয়ায় এবারও আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৯৭ জন, মারা গেছেন একজন। চলতি বছরে আক্রান্তদের মধ্যে ১২০ জন মহানগর এলাকার এবং ৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। বর্তমানে নয়জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জুন থেকে অক্টোবর পর্যন্ত সময় ডেঙ্গুর উচ্চ ঝুঁকির মৌসুম হওয়ায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে আক্রান্ত হন ২৭১ জন এবং মৃত্যু হয় পাঁচজনের। ২০২২ সালে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন, মারা যান ৪১ জন। ২০২৩ সালে সর্বোচ্চ ১৪ হাজার ৮৭ জন আক্রান্ত ও ১০৭ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে আক্রান্ত ৪ হাজার ৩২৩ জন এবং মৃত্যু ৪৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ৪ হাজার ৮৬৪ জন, মারা যান ২৫ জন। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধ করতে পারলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ সম্ভব। জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণ এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন দাবি করেছেন, বিটিআই লার্ভিসাইড ব্যবহারের ফলে আগের বছরের তুলনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ কমেছে। চসিক জানিয়েছে, নগরীর ৪১টি ওয়ার্ডে ২০৫ জন স্প্রে ম্যান নিয়মিত মশকনিধন কার্যক্রম পরিচালনা করছেন। তবে নগরবাসীর অভিযোগ, অনেক এলাকায় এখনও নিয়মিত ওষুধ ছিটানো হচ্ছে না।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited