শিরোনাম
রিপোর্টার | ০২:১১ পিএম, ২০২২-০৭-৩০
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দু’টি টিউবই ডিসেম্বরে খুলে দেওয়া হবে।
এই টানেলটি বাংলাদেশের জন্য একটি মডেল। ২৯ জুলাই শুক্রবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্টদের সাথে সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় সভার আয়োজন করেন। তিনি বলেন, ব্যাংক আর খোলা বাজারে ডলারের দামের মধ্যে সামঞ্জস্য আনতে কাজ চলছে। গ্যাসের সংকট কাটাতেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ব্যাপারে এখনও সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশের বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে সভায় আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এদিকে সভায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাম্প্রতিক নানা সংকটের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন সরকারের এ শীর্ষ কর্মকর্তা।মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, বিশ্বে জ্বালানি তেলের দাম কমলে, অনেক দেশে কমে। আবার দাম বাড়লে বাড়ার প্র্যাকটিস আমাদের দেশে নেই। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সহধর্মিনী ও সরকারের সচিব কামরুন নাহার, বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ আনোয়ার হোসেন ও বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণসহ সংশ্লিষ্টরা সভায় উপস্থিত ছিলেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited