চট্টগ্রাম   রবিবার, ৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, জোরদার নিরাপত্তা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৬:৪৯ পিএম, ২০২৬-০৮-০৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফর ঘিরে উৎসবমুখর পরিবেশ, জোরদার নিরাপত্তা

আগামীকাল ৯ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরকে ঘিরে পুরো জনপদে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ ও নিরাপদ করতে ফটিকছড়িজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।
শনিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়তে দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশের টহল ও তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় প্রস্তুতি নিয়েছেন। তাঁকে স্বাগত জানাতে নেওয়া হয়েছে নানা কর্মসূচি ও প্রস্তুতি। সাধারণ মানুষের মধ্যেও প্রধানমন্ত্রীর সফর নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তাঁকে একনজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ নির্ধারিত স্থানগুলোতে উপস্থিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশার মধ্যে রয়েছে ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন দাবি। বিশেষ করে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করা, ফটিকছড়ির ঘরে ঘরে গ্যাস সংযোগ এবং সরকারি ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালকে আরও উন্নত ও আধুনিকায়ন করার দাবি তুলে ধরার প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে ফটিকছড়ি এখন নিরাপত্তার চাদরে ঢাকা। একদিকে নিরাপত্তার কঠোর প্রস্তুতি, অন্যদিকে প্রিয় নেতাকে বরণ করে নিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অপেক্ষা—সব মিলিয়ে ফটিকছড়িতে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ।
চট্টগ্রামের র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের ৫ থেকে ৬টি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রতিটি ভেন্যুতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। এছাড়া সবার সঙ্গে সমন্বয় করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭-এর প্রয়োজনীয় সংখ্যক টিম প্রতিটি ভেন্যুতে মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘœ ও নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম সফর করবেন। প্রথমে তিনি বাঁশখালী যাবেন, এরপর ফটিকছড়ি এবং হাটহাজারী হয়ে চট্টগ্রামে আসবেন। আমরা প্রতিটি ভেন্যু ঘুরে দেখছি এবং আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এই সফরের কর্মসূচি অত্যন্ত সুন্দর ও সফলভাবে বাস্তবায়ন করতে পারব।

রিটেলেড নিউজ

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

হাটহাজারীতে ১২০০ ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

স্টাফ রিপোর্টার : : কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান সরকারের কৃষকবান্ধব দূরদর...বিস্তারিত


বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

বারইয়ারহাটে বিভিন্ন ধরণের মাদকসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শুক্রবার দিবাগত রাতে ১কেজি গাঁজা, ৫০পিস ই...বিস্তারিত


হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

হযরত ছৈয়দ আমিরুজ্জমান শাহ্ (কঃ)-এর শাহাজাদাগণের সম্মিলিত ওরশ অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : : আধ্যাত্মিক সাধনা, মানবকল্যাণ, ভ্রাতৃত্ব ও শান্তির বার্তা নিয়ে গাউছুল আযম হযরত ছৈয়দ আহমদ উল্লাহ্ (ক...বিস্তারিত


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো....বিস্তারিত


রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজানে দুটি মসজিদ নির্মাণ কাজ শুরু করল আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন

রাউজান প্রতিনিধি : : দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মà¦...বিস্তারিত


ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

ধলঘাট ইউনিয়নে সেতুর সংযোগ সড়ক ধসে যান চলাচল বন্ধ, স্থানীয়দের ভোগান্তি

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলার গুরুত্বপূর্ণ একটি সেতুর সংযোগ সড়ক ধসে গিয়ে যাতায়াত ব্যবস্থা চরম ঝুঁকিà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর