চট্টগ্রাম   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:১৯ পিএম, ২০২৬-১১-১৫

স্বামীর মুঠোফোন হ্যাক হয়েছিল, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্ত্রী মাসুমা আক্তার। 

তাঁর দাবি, স্বামীর মুঠোফোন হ্যাক করে বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে।


আমার স্বামী নির্দোষ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।

আমার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পুরো বিষয়টি আমাদের কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।
 
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব দাবি করেন মাসুমা আক্তার।

জাহাঙ্গীর আলমের চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাইয়ের আহ্বান জানিয়ে স্ত্রী মাসুমা আক্তার বলেন, জাহাঙ্গীর আলমকে নিয়ে বিভিন্ন তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন।

তাঁর শিক্ষাগত যোগ্যতা ও কর্মজীবন নিয়েও ভুল তথ্য প্রচার করা হচ্ছে। আমার  স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। পরিবারের আর্থিক অবস্থা ও অতীতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একজন কৃষকের সন্তান হিসেবে জাহাঙ্গীর আলম নিজের যোগ্যতায় চাকরি করেছেন। 
 
রোববার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাহাঙ্গীর আলম, নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো. জিন্নাত আলীর ছেলে। তিনি নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রাম পুলিশ অফিসার্স মেসে বসবাস করতেন।  শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানার চট্টগ্রামের অফিসার্স মেস থেকে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট (সিটিইউ) ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা। এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে নগরের পাঁচলাইশ থানায় আরআরএফ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল কাসেম চৌধুরী মামলা দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।

রিটেলেড নিউজ

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

আইনজীবী আলিফের নামে বাকলিয়া এক্সেস রোডের নামকরণের দাবি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডের নাম পরিবর্তন করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে নামকরণের à...বিস্তারিত


এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাà...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি শামসুল হক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপà...বিস্তারিত


চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

চট্টগ্রামে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১৪৫ জন

নিজস্ব প্রতিবেদক : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেà¦...বিস্তারিত


হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

হীরকজয়ন্তীর রঙে রঙিন চবি ক্যাম্পাস

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো ক্যাম্à...বিস্তারিত


যে অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

যে অভিযোগে এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নিজস্ব প্রতিবেদক : ‘ডিসেম্বরে জীবন-মরণ বাজি। জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’-এমন বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানোর অভিযোà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর