শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:২৫ পিএম, ২০২৫-০৬-০৩
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত 'রূপসী বাংলা' জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করেছেন চট্টগ্রামের দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র আলোকচিত্র সাংবাদিক এম হায়দার আলী। বাছাই করা ৫০০ ছবির মধ্যে এম হায়দার আলী প্রথম পুরস্কার অর্জন করেন। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো চট্টগ্রামের কোন আলোকচিত্র সাংবাদিক প্রথম পুরস্কার অর্জন করলেন। এছাড়া এম হায়দার আলীর আরো তিনটি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।
এছাড়া চট্টগ্রামের সমকালের আলোকচিত্র সাংবাদিক মোঃ রাশেদ এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে।রাজধানীর জাতীয় প্রেসক্লাবে শুরু হয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের আয়াজনে জাতীয় আলোকচিত্র প্রদর্শনী ‘রূপসী বাংলা’।
জাতীয় প্রেস ক্লাব পশ্চিম গ্যালারিতে সপ্তাহব্যাপী এই আলোকচিত্র প্রদশর্নী ও প্রতিযোগিতার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিউবা’র অনারারি কনস্যুল ওবেইদ জায়গীরদার, জাতীয় প্রেসক্লাব সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার।
আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতার আহ্বায়ক নাসিম সিকদার জানান সারাদেশ থেকে প্রায় ৫০০ আলোকচিত্র প্রতিযোগিতা থেকে বাছাইকৃত ৯১টি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শনীর ব্যবস্থাপক ও স্মরনিকা প্রকাশনার আহ্বায়ক মো. সৌরভ বলেন, উদ্বোধনী দিনের পর নির্বাচিত আলোকচিত্র বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের কার্যালয়ে প্রদর্শিত হবে।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন এ বি এম রফিকুর রহমান, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মনিরুল আলম এবং মুনিরুজ্জামান।প্রদর্শনীটি শেষ হয়েছে আজ।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited