শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ পিএম, ২০২১-০৪-২৯
কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ১ জন টেন্ডল ও ১ জন লস্কর মারা গেছেন। অগ্নিদগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টায় বন্দরের ৯ নম্বর জেটির বিপরীত পাশে ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় জাহাজের তিনজন শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) গুরুতর আহত হন। বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি ১২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোক্যামিক্যাল জেটিতে আসে। জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলে ২ জন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আগুন লাগার খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী ১, কাণ্ডারী ১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। চমেক পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। আহত ব্যক্তিদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : : কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমানের আমন্ত্রণে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৪৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে মাদকবিরোধী অভিয...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রাম জেলার প্রায় দুই হাজার মসজিদ ও মসজিদ প্রাঙ্গণে একযোগে পরিচ্ছন্নতা অভি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন ডেঙ্গু ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীদের পদচারণায় মুখর থাকত চট্টগ্রামের পাহাড়তলীর ঐতিহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : চট্টগ্রামের ফয়েজ লেকের অভিজাত রুফটপ রেস্টুরেন্ট অ্যাটমোসফিয়ার রুফটপ মিউজিক ক্যাফেতে ১১ সেপ্টেম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited