চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বোয়ালখালীর ইউএনও রহমত উল্লাহর পদোন্নতি ও বদলি সাংবাদিকদের বিদায়ী শুভেচ্ছা

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৭:৫৯ পিএম, ২০২৫-১১-২৯

বোয়ালখালীর ইউএনও রহমত উল্লাহর পদোন্নতি ও বদলি সাংবাদিকদের বিদায়ী শুভেচ্ছা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি  আনয়নকারী চৌকস এবং জনবান্ধব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়ার পর তাকে কক্সবাজার জেলা প্রশাসনে বদলি করা হয়েছে।

বদলিজনিত কারণে বোয়ালখালী ত্যাগ করার প্রাক্কালে তিনি বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গতকাল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির প্রতিনিধি শাহ আলম বাবলু, নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য তৌহিদুর রহমান,সদস্য সাহেদ হোসেন ছোটন,সদস্য এম,আর তৌহিদ, সদস্য এম মনির চৌধুরী রানা।

এ সময় ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বোয়ালখালীতে তার কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “বোয়ালখালীর মানুষ অত্যন্ত আন্তরিক। প্রশাসনিক দায়িত্ব পালনকালে আমি সর্বদা চেষ্টা করেছি সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে। বোয়ালখালীর উন্নয়নে কাজ করতে পারা আমার জন্য আনন্দের ছিল। এই সময়কালে বোয়ালখালী প্রেস ক্লাবের সাংবাদিকরা আমাকে যে সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।

সৌজন্য সাক্ষাতে বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ একজন দক্ষ ও মানবিক কর্মকর্তা হিসেবে বোয়ালখালীবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সময়ে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নাগরিক সেবা প্রদানে তিনি যে নিষ্ঠার পরিচয় দিয়েছেন তা প্রশংসনীয়।প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক নেতারা তার পদোন্নতিতে অভিনন্দন জানান এবং নতুন কর্মস্থল কক্সবাজারে তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন। এ সময় প্রেস ক্লাবের সভাপতি,সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মোহাম্মদ রহমত উল্লাহ বোয়ালখালী উপজেলায় যোগদানের পর থেকে তার সততা,সচ্ছতা, কর্মদক্ষতা, জবাবহদিতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার কারণে সর্বমহলে প্রশংসিত ছিলেন। সরকার তাকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি দিয়ে কক্সবাজারে নতুন দায়িত্ব অর্পণ করেছে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর