শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:১৮ পিএম, ২০২১-১১-২৩
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ আগামী ২৭ নভেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িত ৩০ জনকে বিভিন্ন মেয়দে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২৩ নভেম্বর) কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহেনা আক্তার।তিনি বাংলানিউজকে বলেন, আগামী ২৭ তারিখ থেকে কলেজ খোলার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ছাত্রীদের হোস্টেল শিগগির খুলে দেওয়া হলেও ছাত্রদের হোস্টেল খোলার ব্যাপারে আরেকটু সময় নেওয়া হচ্ছে। গত ২৯ ও ৩০ অক্টোবর ঘটে যাওয়া ঘটনায় বিভিন্ন মেয়াদে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। দুই বছরের জন্য বহিষ্কৃতরা হলেন, এমবিবিএস ৬২ তম ব্যাচের এইচ এম আছহাব উদ্দিন, সাদ মুহাম্মদ গালিব, সৌরভ বেপারী, ৬০ তম ব্যাচের অভিজিৎ দাস, ৬১ তম ব্যাচের সাইফ উল্লাহ, বিডিএস ৩০ তম ব্যাচের সাজেদুল ইসলাম হৃদয়, ইমতিয়াজ আলম এবং বিডিএস ৩১ তম ব্যাচের জাহিদুল ইসলাম জিসান। এছাড়া দেড় বছরের জন্য বহিষ্কারাদেশ পেয়েছেন এমবিবিএস ৫৯ তম ব্যাচের রিয়াজুল হক জয় ও ৬০ তম ব্যাচের অভিজিৎ দাস। এর মধ্যে অভিজিৎ দাসকে দ্বিতীয় দফায় বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। অন্যদিকে এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন, এমবিবিএস ৬২ তম ব্যাচের সাজু দাস, রকিব উদ্দিন আহমেদ সিয়াম, জুলফিকার মোহাম্মদ শোয়েব, মো. ইব্রাহিম খলিল, চমন দাস অয়ন, মো. ফারহান রহমান ফাহিম, মাহিন আহমেদ, শেখ ইমাম হাসান, সৌরভ দেবনাথ, আরাফাত ইসলাম, এমবিবিএস ৬০ তম ব্যাচের মো. শামীম, মো. সাব্বির, ৬১ তম ব্যাচের মইন ভূইয়া, ৫৮ তম ব্যাচের তৌফিকুর রহমান ইয়ন, আল আমিন ইসলাম। বিডিএস ৩১ তম ব্যাচের মো. মইনুল হোসেন, মো. আনিস, এহসানুল কবীর সুমন, মহাতাব উদ্দিন সাফি, বিডিএস ৩০ তম ব্যাচের হাবিবুল্লাহ হাবিব। এদের মধ্যে ৫৮ তম ব্যাচের আল আমিন ইসলাম শিক্ষানবিশ চিকিৎসক হওয়ায় প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চমেক হাসপাতালের পরিচালককে জানানো হয়েছে।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited