চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিআইইউ ক্যাম্পাসে চীনা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৩৫ পিএম, ২০২৬-০২-১৭

সিআইইউ ক্যাম্পাসে চীনা নববর্ষ উদযাপন

 বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) উদযাপিত হয়েছে চীনা নববর্ষ। নগরের জামালখানস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত সাংস্কৃতিক আবহের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার। তিনি উপস্থিত সবাইকে চীনা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, চীনা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি চীনের সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বহুসাংস্কৃতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
উপস্থিত ছিলেন সিআইইউ বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. সৈয়দ মনজুর কাদের, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খালেদ বিন চৌধুরী, সিআইইউ-এ অবস্থিত কনফুসিয়াস ইনস্টিটিউট চায়নিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের পরিচালক ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ সাইফুল আসপিয়া এবং ইন্সট্রাক্টর লি শিকো-সহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে চীনা সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। শিক্ষার্থীরা চীনা পোশাকে সজ্জিত হয়ে উৎসবের আমেজকে প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শেষে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে চীনা ভাষা শিক্ষণ কোর্স আনুষ্ঠানিক শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কনফুসিয়াস ইন্সটিটিউট চায়নিজ ল্যাঙ্গুয়েজ টিচিং সাইটের তত্ত্বাবধানে পরিচালিত এ কোর্সে সিআইইউ শিক্ষার্থীদের পাশাপাশি চট্টগ্রামের আগ্রহী যে কেউ ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ইতোমধ্যে তিনটি ব্যাচ শুরু হয়েছে, যার মধ্যে একটি ব্যাচ বহিরাগত অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত।  আন্তর্জাতিক ভাষা দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের বৈশ্বিক সুযোগ সম্প্রসারণ এবং বাংলাদেশ-চীন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এআর/টিসি

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর