শিরোনাম
আ.ন.ম. তাজওয়ার আলম | ১২:৪৬ এএম, ২০২৫-০৮-২০
চট্টগ্রামের চন্দনাইশে সম্পত্তি লিখে না দেওয়ায় অসুস্থ বৃদ্ধ বাবাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ দুই প্রবাসফেরত ছেলেকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার জোয়ারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। ছোট ছেলে রাসেলের সহযোগিতায় বাবার জীবন রক্ষা পায়।
গ্রেপ্তারকৃত ছেলেরা হলেন মোহাম্মদ মহিম উদ্দিন (৪১) ও মোহাম্মদ বোরহান উদ্দিন (২৭)। রবিবার (১৭ আগস্ট) বৃদ্ধ নুরুল ইসলাম তার দুই ছেলে ও স্ত্রীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে মসজিদ থেকে ফেরার পর প্রবাসী দুই ছেলে আকস্মিকভাবে বাবার ঘরে ঢুকে সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি তাদের নামে লিখে দিতে চাপ দেয়। রাজী না হওয়ায় তারা একসঙ্গে বাবার উপর হামলা চালায়। এ সময় বৃদ্ধ নুরুল ইসলামের স্ত্রী মরিয়ম বেগম নীচতলার কক্ষে এসে ছেলে দু’জনকে হাতুরি ও কিরিচ দিয়ে সাহায্য করে।
ছেলেরা গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করলে ছোট ছেলে রাসেল এসে বাবাকে রক্ষা করতে চেষ্টা করে এবং এলোপাতাড়ি মারধরে আহত হয়। রাসেল জানান, বাড়ির দরজা ও গেট বন্ধ থাকায় প্রতিবেশীরা ঢুকতে পারেননি; তাই তিনি দেওয়াল টপকে প্রবেশ করেন।
বৃদ্ধ নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরও স্ত্রী ও দুই ছেলে তার সেবা করেনি। সম্পত্তির লোভে তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করতে চেয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, রবিবার মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : সিআইডির ওসি পরিচয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ফোন করে তদন্তের নামে অর্থ আদায়ের অভিযোগ উ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের চন্দনপুরা ভুইয়া গলিতে ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযো...বিস্তারিত
কুতুবদিয়া প্রতিনিধি :: : কক্সবাজারের কুতুবদিয়ায় পারিবারিক বিরোধের জেরে ঘরে ঢুকে তপসি দাস (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্য...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে এক নারীকে ধর্ষণ করে সেই ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ধারণ, পরবর্তীতে সেগুলো দেখিয়ে দীর্ঘদ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে ২৫ লক্ষ টাকার ৮২ কেজি গাঁজা সহ ভারতীয় পন্য জব্দ করেছে বর্ডার গা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited