শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৩ পিএম, ২০২০-১১-২৩
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। প্রায় প্রতিদিন শতাধিক আক্রান্ত হলেও সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৪২ জন।
এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৭০ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সংক্রমণের মাত্রা বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করলে এই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।
রোববার (২২ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭০টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৪৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ২৭৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৫৬টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষা করা হয়।
এতে চবি ল্যাবে ৫৮ জন, বিআইটিআইডিতে ১৪ জন, চমেক ল্যাবে ৫৯ জন এবং সিভাসু ল্যাবে ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩৭টি নমুনা পরীক্ষা করে ৪৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৭৩টি নমুনা পরীক্ষা করে ৫০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ৬ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।
এইদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৭৮ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৪৪ জন এবং উপজেলায় ৩৪ জন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited