শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০২ পিএম, ২০২১-০১-২০
বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীদের সামনে অশালীন আচরণ করায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার পোপাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন। অভিযানে নেতৃত্বে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী। দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরু মেম্বার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে। ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, জমির বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সিরাজুল ইসলাম অন্যপক্ষের নারীদের অশালীন ভাষায় গালি দেন। লুঙ্গি তুলে তাদের ইভটিজিং করেন। তিনি বলেন, এই ঘটনার ভিডিও, সাক্ষীদের সাক্ষ্য ও অভিযুক্ত আসামীর স্বীকারোক্তি আমলে নিয়ে সিরাজুল ইসলামকে দণ্ডবিধি ৫০৯ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited