শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১২ পিএম, ২০২০-১১-২৩
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী মুখে মাস্ক না পরে ঘরের বাইরে আসায় ৮০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) নগরের নতুন ব্রিজ, অলঙ্কার, দেওয়ানহাট, কোতোয়ালী, রেল স্টেশন, অক্সিজেন এবং সিআরবি এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেন।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর, মো. আশরাফুল আলম, সুরাইয়া ইয়াসমিন, গালিব চৌধুরী এবং নূরজাহান আক্তার সাথী।
ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নগরের নতুন ব্রিজ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ১০ মামলায় ১১ জনকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করেন।
নগরের অলঙ্কার, দেওয়ানহাট ও কোতোয়ালী এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। মাস্ক না পরায় ৩১ মামলায় ৩৪ জনকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করেন তিনি।
ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন নগরের রেল স্টেশন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ১০ মামলায় ১৮ জনকে ১ হাজার ৬০০ টাকা জরিমানা করেন।
নগরের অক্সিজেন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। মাস্ক না পরায় ১০ মামলায় ১০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন তিনি।
ম্যাজিস্ট্রেট নূরজাহান আক্তার সাথী নগরের সিআরবি এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ৭ মামলায় ৭ জনকে ৫৪০ টাকা জরিমানা করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited