চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খালেদা জিয়ার স্মরণে রাঙ্গামাটি সরকারি কলেজে শোক সভা ও দোয়া মাহফিল

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৫:৫৩ পিএম, ২০২৬-০১-১৯

খালেদা জিয়ার স্মরণে রাঙ্গামাটি সরকারি কলেজে শোক সভা ও দোয়া মাহফিল

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙ্গামাটি সরকারি কলেজে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসের হলরুমে আয়োজিত এই শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ওমর মোরশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল। শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক অনিবার্ন বড়ুয়া, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নজরুল ইসলাম মজুমদার এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন। সভায় সভাপতির বক্তব্যে ছাত্রদল সভাপতি মো. ওমর মোরশেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। তার আপসহীন নেতৃত্ব ও রাজনৈতিক দূরদর্শিতা জাতিকে বারবার দিকনির্দেশনা দিয়েছে। শিক্ষা বিস্তারে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন, যার সুফল আজও কোটি শিক্ষার্থী ভোগ করছে। অন্যান্য বক্তারাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী জীবনের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষায় তার অবদান জাতি কোনোদিন ভুলবে না। দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে তার আদর্শ ও নেতৃত্ব আজও অনুপ্রেরণার উৎস। শোক সভায় রাঙ্গামাটি সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে এক শোকাবহ, গম্ভীর ও আবেগঘন পরিবেশ বিরাজ করে। সবশেষে হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম ও মাওলানা জাহিদুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাতে মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে শোক সভা ও দোয়া মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর