শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:২০ পিএম, ২০২২-০৮-২১
মীরসরাইয়ে জিনের বাদশা পরিচয়ে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা নিতে এসে রাকিব শেখ (২৪) নামের এক প্রতারক যুবক আটক হয়েছেন।
শনিবার (২০ আগস্ট) উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক পুলিশে কাছে সোপর্দ করে। সে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের পুত্র।
জানা গেছে, ১০ আগস্ট মধ্যরাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ারের স্ত্রীর মোবাইলে ফোন দেন কথিত জীনের বাদশা রাকিব শেখ। এ সময় তাকে স্বর্ণমূর্তি দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৫১০০ টাকা হাতিয়ে নেন রাকিব। পরদিন আবার ফোন করে স্বামী-সন্তান মারা যাওয়ার কথা বলে পশু কোরবানি এবং স্বর্ণমূর্তি দেওয়ার কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন। টাকার বিষয়ে কথা-বার্তার এক পর্যায়ে ওই নারী রাকিবের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বাড়ি ও আশপাশের লোকজনকে জানান। শনিবার ওই নারীর বাড়িতে এলে স্থানীয়রা রাকিবকে আটকের পর পুলিশে দেন।
স্থানীয়রা জানান, মোবাইলে আমার এলাকার এক নারীর সঙ্গে প্রতারণার বিষয়টি শোনার পর কথিত জীনের বাদশাকে ধরার জন্য ফাঁদ পাতা হয়। আগে থেকে পরিকল্পনা অনুযায়ী একটি বিদ্যুতের খুঁটির নিচে টাকা রাখা হয়। সন্ধ্যায় সেখানে স্বর্ণের মূর্তি রেখে টাকাগুলো নেওয়ার সময় তাকে সবাই ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান বলেন, জীনের বাদশাকে আটক করে এলাকাবাসী খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহীদ বাদী হয়ে একটি মামলা করেছেন। রবিবার সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited