শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:১৮ পিএম, ২০২২-০৩-১৪
অনেক কাঠখড় পুড়িয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। ১৯৯০ সালে কাশ্মীর ছেড়ে সেখানকার পণ্ডিতরা অন্যত্র চলে যাওয়ার ঘটনার উপরে নির্মিত হয়েছে সিনেমাটি।
শুক্রবার (১১ মার্চ) বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পেয়েছে ভারতের প্রেক্ষাগৃহে। কোনো বড় ধরনের প্রচারণা ছাড়াই সিনেমাটি তাক লাগানো ব্যবসা করছে, দিন দিন এর ব্যবসা বেড়েই চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কোনো রকম প্রচারণা ছাড়াই স্বল্প বাজেটের ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে আয় করে ৩ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে এর আয় বেড়ে হয়েছে ৮ কোটি ৫০ লাখ।
সিনেমাটি তাক লাগিয়ে দিয়েছে তৃতীয় দিনে। ব্যবসা তিনগুণেরও বেশি বেড়ে হয়েছে ১৫ কোটি ১০ লাখ রুপি! ভারতে সিনেমাটির সর্বমোট আয় ২৭ কোটি ১৫ লাখ।
নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগ এবং হত্যাকে ঘিরে এগিয়েছে সিনেমাটির গল্প। এতে অনুপম খের পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন। ভাষা সুম্বলি তার পুত্রবধূ শারদা পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন, যার পুত্র- শিব এবং কৃষ্ণ, দুর্ঘটনার পরে ভাগ্যের পরিহাসে বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়। চিন্ময় ফারুক মালিক বিট্টা একজন সন্ত্রাসী এবং দেশত্যাগের পিছনে আসল পাণ্ডার চরিত্রে দেখা গিয়েছে।
এতে আরো অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার, চিন্ময় মণ্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited