চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আজ দেশব্যাপী তাপমাত্রা বাড়তে পারে

আমাদের ডেস্ক :    |    ০১:০৭ পিএম, ২০২২-০৮-৩০

আজ দেশব্যাপী তাপমাত্রা বাড়তে পারে

সারাদেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলা, রাজারহাট ও রাঙ্গামাটিতে সর্বনি¤œ ২৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি বর্ষণ হতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহে ৫৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও রাজারহাটে ৪৯, তেঁতুলিয়ায় ৪৭, তাড়াশ ৪০, রাজশাহী ২৮ ও ডিমলায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় কোন বৃষ্টি হয়নি বলে আবহাওয়া অফিস জানায়। পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমী বায়ুুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, 

পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। ঢাকায় আজ দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১৯ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫ টা ৪০ মিনিটে। 

সূত্র : বাসস

রিটেলেড নিউজ

ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এর প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

ঘূর্ণিঝড় ‘ফিনজাল’এর প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা

আমাদের ডেস্ক : : আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্...বিস্তারিত


সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

আমাদের ডেস্ক : : আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার ...বিস্তারিত


সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে

সারাদেশে তাপমাত্রা বাড়তে পারে

আমাদের ডেস্ক : : সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন...বিস্তারিত


তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, চার বিভাগে তাপপ্রবাহ

তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, চার বিভাগে তাপপ্রবাহ

আমাদের ডেস্ক : : দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যে চার বিভাগের ওপর দিয়ে গত কয়েক দিন যাবত তা...বিস্তারিত


আবহাওয়া শুষ্ক থাকতে পারে

আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ঢাকা অফিস : : সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া ত...বিস্তারিত


আওতা কমেছে শৈত্যপ্রবাহের,বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

আওতা কমেছে শৈত্যপ্রবাহের,বৃষ্টি হতে পারে ৪ বিভাগে

নিজস্ব প্রতিবেদক :   তাপমাত্রা বেড়ে শীতের তীব্রতা কিছুটা কমেছে। একই সঙ্গে আওতা কমেছে শৈত্যপ্রবাহের। তাপমাত্রার এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর