শিরোনাম
ঢাকা অফিস : | ০৭:২১ পিএম, ২০২৫-০৮-১১
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে আগামীকাল ৪ হাজার ৯৮৫ জন যুবককে ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা যুব ঋণ প্রদান করা হবে।
এছাড়া প্রতি বছরের ন্যায় এ বছরেও যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠত্বের ভিত্তিতে জাতীয় যুব পুরস্কার প্রদান করা হবে । জাতীয় পর্যায়ে ১ম, ২য় ও ৩য়, বিভাগীয় পর্যায়ে এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ট্রান্স জেন্ডার, বিশেষ চাহিদা সম্পন্ন যুবদের নির্বাচন করা হবে। আজ যুব উন্নয়ন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধন অনুষ্ঠানটি সকাল দশটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ নির্ধারণ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করছে। আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানব সম্পদে পরিণত করার ব্রত নিয়ে বছরে প্রায় ২ লাখ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে।
যুব উন্নয়ন অধিদপ্তর যুব শক্তিকে সম্পদে পরিণত করতে দেশের ৬৪টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে। শিক্ষা, প্রশিক্ষণহীন, কর্মহীন নয় লাখ বেকার যুবকে প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর ১৮ হতে ৩৫ বছরের যুবদের গত এক বছরে ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করেছে। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের সহযোগী হিসেবে কাজ করার জন্য ১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এ দিবস উপলক্ষে স্মরণিকা, বার্ষিক প্রতিবেদন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সাফল্য সম্বলিত পুস্তিকা, ব্রশিউর, পোস্টার, প্রকাশিত হবে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited