শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪৬ পিএম, ২০২৬-১০-১৯
ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।
তিনি বলেছেন, ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বর্তমান বিএনপি সরকার।
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সবাই সব ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবেন, এটাই সরকারের নীতি।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের কনফারেন্স রুমে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে মাহবুবের রহমান শামীম বলেন, প্রতিটি নাগরিক যেন নিজ নিজ ধর্মীয় রীতিনীতি ও অধিকার স্বাধীনভাবে পালন করতে পারেন, এমন রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা সরকারের অন্যতম দায়িত্ব।
দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
বর্তমান সরকারের রাজনৈতিক দর্শন বাংলাদেশি জাতীয়তাবাদ।
এ দর্শন দেশের সব ধর্মীয় সম্প্রদায়, বর্ণ ও নৃগোষ্ঠীর মানুষের মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে পারে।
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের উদ্দেশে শামীম বলেন, আপনারা কেউ নিজেদের সংখ্যালঘু ভাববেন না। রাষ্ট্রই আমাদের সবার পরিচয়। আমরা প্রত্যেকে বাংলাদেশি। রাষ্ট্রীয় আইন মেনে চলার পাশাপাশি নিজ নিজ ধর্মের শিক্ষা অনুসরণ করলে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলা সম্ভব। মুক্তিযোদ্ধারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন। সেই চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি সরকার।
বৌদ্ধ সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে সব ধরনের সহযোগিতা করা হবে জানিয়ে শামীম বলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সবসময় বৌদ্ধ সম্প্রদায়ের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের অঙ্গীকার। বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ চট্টগ্রাম গড়ে তুলতে চাই।
মতবিনিময় সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক অধ্যাপক ঝন্টু কুমার বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি পার্থ প্রতিম বড়ুয়া, লোহাগড়ার আধুনগর ইউনিয়ন যুবদলের সভাপতি সমীরণ কান্তি বড়ুয়া, চট্টগ্রাম মহানগর জাসাসের সহসভাপতি দোলন বড়ুয়া ও বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক দিবাকর বড়ুয়া প্রমুখ অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা,...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নারীশক্তির আরাধনা এবং দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে কুমারীর পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে উদযাà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, লাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited