শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২১ পিএম, ২০২৬-১১-২৪
বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। এর মধ্য দিয়ে এনসিটির পর সিসিটিতেও সাইফ পাওয়ার টেকের হাতছাড়া হয়ে গেল।
সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাত ১২টায় বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস ছয় মাস সিসিটি পরিচালনার দায়িত্বভার বুঝে নিয়েছেন। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটি পরিচালনার দায়িত্বে রয়েছে।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম।
তবে নজিরবিহীন দ্রুততায় দরপত্র আহ্বান ও জমাদান প্রক্রিয়ায় সংক্ষুব্ধ একটি পক্ষ উচ্চ আদালতের শরণাপন্ন হচ্ছেন বলে জানিয়েছেন।
বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে যে সময় দেওয়ার কথা তা মানা হয়নি। ১৮ নভেম্বর খবর পেয়ে ১৯ নভেম্বরের মধ্যে কাগজপত্র গুছিয়ে দরপত্রে অংশ নেওয়া অসম্ভব ছিল বলে বন্দরের অনেক অপারেটরই প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি।
তিনি বলেন, আমরা আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
সময় কম দেওয়ায় দরপত্রে অংশ নিতে না পারার কথা বলেছেন বিদায়ী অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মকর্তারাও।
তবে বন্দর সচিব এ প্রসঙ্গে বাংলানিউজকে বলেন, পিপিআর, আইন, বিধি অনুসরণ করেই সিসিটির সীমিত দরপত্র আহ্বান করা হয়েছে। মূল্যায়ন কমিটির সুপারিশে মন্ত্রণালয় সিসিটির নতুন অপারেটর অনুমোদন দিয়েছে। তারা ইতোমধ্যে সিসিটির দায়িত্বভারও বুঝে নিয়েছে।
তিনি বলেন, গত ২ নভেম্বর সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তাদের তিন সপ্তাহ সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল, যা সোমবার শেষ হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : নগরের নাছিরাবাদ এলাকায় নিজ বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। &n...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আবদুল লতিফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৭৪ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদবিহীন ওষুধ বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ লাখ ৪৮ হাজার টাকার ৮৪ বোতল বিদেশি মদ জব্দ ক...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : ফেলে দেওয়া ছানার পানি থেকে পুষ্টিসমৃদ্ধ পানীয় উদ্ভাবনের জন্য জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬-এর জন্য à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited