চট্টগ্রাম   শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৯ পিএম, ২০২৬-১০-০৮

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: সাবেক পুলিশ সার্জেন্টের ৩ বছর কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বেলায়েত হোসেন নামের সাবেক এক পুলিশ সার্জেন্টকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে মোট ৮৯ লাখ ৭৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

জানা যায়, বেলায়েত হোসেন বাংলাদেশ পুলিশের সাবেক সার্জেন্ট।

চাকরির সুবাদে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার নামে মোট ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৬৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।
এর বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার ৮৪৭ টাকা। পাশাপাশি আয়কর নথিতে তার ঘোষিত ব্যয় ও খরচের পরিমাণ পাওয়া যায় ৮৪ লাখ ৮ হাজার ৬৯১ টাকা।
সম্পদ ও ব্যয় মিলিয়ে তার মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ১৫৪ টাকা। বৈধ আয়ের সঙ্গে তুলনা করে ৯৮ লাখ ১ হাজার ৩০৭ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে শনাক্ত করা হয়। 
এছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে বেলায়েত হোসেন নিজের নামে ৮৫ লাখ ৭৮ হাজার ২৮৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য ঘোষণা করেছিলেন। তবে যাচাইয়ে তার নামে ১ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৪৬৩ টাকা মূল্যের সম্পদের তথ্য পাওয়া যায়। এতে তিনি ৬৫ লাখ ৮৩ হাজার ১৭৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ ঘটনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. মনজুর আলম বাদী হয়ে ২০০৯ সালের ২০ জুলাই বেলায়েত হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করেন। মামলায় দুদকের পক্ষে আদালতে ১০ জন সাক্ষী উপস্থাপন করা হয়। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রনি বাংলানিউজকে বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই আইনের ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৮৯ লাখ ২৭ হাজার ৭৪২ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

রিটেলেড নিউজ

স্কুলকেন্দ্রিক যানজট কমাতে চউক চেয়ারম্যানের উদ্যোগ: স্কুল বাস ও সময়সূচি পরিবর্তনে একমত দুই শিক্ষাপ্রতিষ্ঠান

স্কুলকেন্দ্রিক যানজট কমাতে চউক চেয়ারম্যানের উদ্যোগ: স্কুল বাস ও সময়সূচি পরিবর্তনে একমত দুই শিক্ষাপ্রতিষ্ঠান

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম নগরের স্কুলকেন্দ্রিক যানজট নিরসনে গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও পরবর্তী ...বিস্তারিত

মাদক-সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

মাদক-সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব দৃষ্টি দিবস’র র‌্যালী

চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ‘বিশ্ব দৃষ্টি দিবস’র র‌্যালী

আমাদের ডেস্ক : : “আপনার চোখকে ভালোবাসুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্...বিস্তারিত

৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা

৬৪ বড় ভাইয়ের নিয়ন্ত্রণে ২০০ কিশোর গ্যাং, সেভেন স্টারে আলোচিত বগা

আমাদের ডেস্ক : : চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনির তালতলা এলাকায় গত ১ অক্টোবর ছুরিকাঘাতে কিশোর হৃদয়কে ...বিস্তারিত

চট্টগ্রামে একদিনে ৭৯০ জন গ্রেপ্তার

চট্টগ্রামে একদিনে ৭৯০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত

মাদক-সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

মাদক-সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেছেন à¦...বিস্তারিত

সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত

সর্বশেষ খবর