চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের নিষেধাজ্ঞা তুলতে ওয়াশিংটনে জোর চেষ্টা অব্যাহত

ঢাকা অফিস :    |    ০২:৫৮ পিএম, ২০২২-০৪-০৯

র‍্যাবের নিষেধাজ্ঞা তুলতে ওয়াশিংটনে জোর চেষ্টা অব্যাহত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা তুলতে ওয়াশিংটনে জোর চেষ্টা অব্যাহত রয়েছে। তবে সহজেই র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না বলেও ধারণা করছেন বাংলাদেশের নীতি নির্ধারকরা।


এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে জোরালো আশ্বাসও মেলেনি।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন ও নিরাপত্তা সংলাপে যোগ দিতে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ওয়াশিংটনে অবস্থান করছেন।

ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। একইসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন প্রভাবশালী সিনেটরদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি র‍্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান।

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. মোমেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর জন ওসাফ, চাক শুমার, কংগ্রসম্যান অ্যামি বেরা, স্টিভ চ্যাভটের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যুর পাশাপাশি র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোরালো অনুরোধ করেন ড. মোমেন।

এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে ওয়াশিংটনে নিরাপত্তা সংলাপে যোগ দেয় বাংলাদেশ প্রতিনিধি দল। নিরাপত্তা সংলাপে সন্ত্রাস প্রতিরোধে র‍্যাবের ইতিবাচক ভূমিকা তুলে ধরে বাংলাদেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান ও হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিরিউটি কাউন্সিলের সিনিয়র পরিচালক সুমনা গুহের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন মাসুদ বিন মোমেন। সেই বৈঠকেও র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানান পররাষ্ট্র সচিব।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে র‍্যাব কর্মকর্তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে যুক্তি বাংলাদেশ তুলে ধরেছে, সেটা হলো এই ধরণের নিষেধাজ্ঞা সন্ত্রাসবাদ, সহিংস চরমপন্থা এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে। সে কারণে র‍্যাবের কর্মকর্তাদের ছাড় দেওয়ার জন্যও জোরালো অনুরোধ জানানো হয়।

ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার সুইচ অন অফের মতো নয়। এটা তারা (যুক্তরাষ্ট্র) চাইলেও হঠাৎ করে প্রত্যাহার করতে পারবে না। এটার একটির প্রসেস রয়েছে। এদেশের প্রায় জিনিসের প্রসেস আছে। আমাদের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

বাণিজ্যে ভারতকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র 

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত


দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

দুর্গম পাহাড়ে ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ পল্লী উন্নয়ন বোর্ডের মাঠ সংগঠক

বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত


চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর