শিরোনাম
চবি প্রতিনিধি : | ০১:২৯ পিএম, ২০২১-০২-০৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. কামরুল হুদা (৫১) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার কল্যাণপুরে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চবি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ। গত ২৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন অধ্যাপক ড. কামরুল হুদা। এরপর তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যান স্বজনেরা। অধ্যাপক ড. কামরুল হুদা ২০১৫ সালের ২৭ জুন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পান। পরদিন ২৮ জুন ওই পদে যোগদান করেন তিনি। প্রায় ২ বছর ৯ মাস দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২২ মার্চ তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। ১ এপ্রিল তার পদত্যাগ পত্র গৃহীত হয়। এরপর থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করছিলেন তিনি। অধ্যাপক ড. কামরুল হুদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আক্তার। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ড. কামরুল হুদার ১ম নামাজে জানাজা শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদে, ২য় জানাজা জোহরের নামাজের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ৩য় জানাজা আসরের নামাজের পর হাটহাজারীর কাটিরহাটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মো.আরফান উদ্দীন : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মো. সাব্বির হোসেন সানি-কে (৩৪) নারায়ণগঞ্জ জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রà§...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited