শিরোনাম
মীর মামুন (সীতাকুণ্ড) : | ০৮:৩৫ পিএম, ২০২৫-০৮-০৯
সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হকের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় প্রেস ক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু’র সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার পরিষদের (সিআরবি) চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. কমল কদর, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সামছুল আলম আযাদ, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুম মাহমুদুল হক পরিবারের সদস্য আকতার উদ্দিন বাবুল, পৌর বিএনপি আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা পূঁজা কমিটির সেক্রেটারী মনোজিত কুমার নাথ, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, প্রেস ক্লাবের সহ-সভাপতি খাইরুল ইসলাম, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও মীর মো. দিদারুল হোসেন টুটুলসহ উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
সাংবাদিক মরহুম মাহমুদুল হকের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, মাহমুদুল হক ছিলেন সাংবাদিক গড়ার কারিগর, তার হাতে গড়া বহু সাংবাদিক আজ দেশ-বিদেশে সুনামের সাথে সাংবাদিকতা করছেন। মাহমুদুল হক ছিলেন সীতাকুণ্ডে অবিসংবাদিত সাংবাদিক নেতা। সীতাকুণ্ডের উন্নয়নে সাংবাদিক মাহমুদুল হকের ভূমিকা অপরিসীম। মাহমুদুল হক শুধু একজন সাংবাদিক ছিলেন না, তিনি একটি প্রতিষ্ঠান ছিলেন। তিনি আজীবন সীতাকুণ্ডবাসী তথা সাংবাদিকদের হৃদয়ে বেঁচে থাকবেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited