চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আপিলে প্রার্থিতা ফিরল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতার

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:০৪ পিএম, ২০২৬-০১-১৫

আপিলে প্রার্থিতা ফিরল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক নেতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ ফিরে পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মিজানুল হক চৌধুরী। এক শতাংশ সমর্থকের তালিকায় ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তার বাতিল করা মনোনয়ন বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া এক শতাংশ সমর্থকের তালিকায় ত্রুটির কারণে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে এর বিরুদ্ধে আপিল করলে শুনানি শেষে কমিশন তার প্রার্থিতা বৈধ বলে রায় দেন। মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিজানুল হক চৌধুরী বলেন, এক শতাংশ সমর্থকের তালিকায় কিছু ত্রুটির কারণে মনোনয়ন বাতিল হয়েছিল। এ বিষয়ে আপিল করার পর আজ কমিশন প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। আমি এখন সম্পূর্ণ বৈধ প্রার্থী। চট্টগ্রাম-১৪ আসনসহ সারা দেশে এ বিষয়ে যারা আমার পাশে ছিলেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। কেউ কেউ প্রচারণা চালালে তা আচরণবিধির লঙ্ঘন হবে। প্রতীক বরাদ্দের পর সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিরপেক্ষ প্রশাসনের অধীনে এ নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চট্টগ্রাম-১৪ আসনে আওয়ামী লীগ–সম্পৃক্ত একজন প্রার্থী করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে আমি ২০০৮ সালে চারদলীয় জোটের বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলাম। উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ইসি।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর