শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:০২ পিএম, ২০২৫-০৮-১২
পার্বত্য রাঙামাটি শহরে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিলহান্ট পরিচালনা করে যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি লি: এর সভাপতি বলে জানাগেছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্যানুসারে আমাদের পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে সন্ধ্যারাতে তাকে গ্রেফতার করেছি।
এদিকে পুলিশের একটি সূত্র জানায়, মিজান গ্রেফতারের পূর্বমুহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলো। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমেও নিশ্চিত হয় পুলিশ।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন। এছাড়াও মিজানের আয় নিয়েও খোঁজ করছে অন্য আরেকটি সংস্থা। আটকের পর তার কাছ থেকে প্রাপ্ত মুঠোফোন চেক করে সে রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট্যরা কর্তৃপক্ষ জানিয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited