শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০১:৩৭ পিএম, ২০২০-০৮-১০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১৩ জন নগর ও ৪৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১৫২১৬ জন।
আজ সোমবার (১০ আগস্ট) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে দুইজন করোনায় মারা গেছেন; সুস্থ হয়েছেন ৫৯ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে ০৭ জন, সিভাসুতে ১৪ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৭ জন, শেভরণ ল্যাবে ২৬ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ০৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, রবিবার চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা করা হয় ৮৭৩ টি। এর মধ্যে ১৬১ টি বিআইটিআইডিতে, ১১৪ টি সিভাসুতে, ২২৪ টি চমেকে, ১৫৪ টি চবিতে, ১৩১ টি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব, ৭১ টি শেভরণ ল্যাবে এবং ১৮ টি মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করানো হয়।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৪৭ জনের মধ্যে লোহাগাড়ার ১, সাতকানিয়ার ৩, বাঁশখালীর ২, আনোয়ারায় ১, পটিয়ায় ১, বোয়ালখালীতে ৫, রাঙ্গুনিয়ায় ৪, রাউজানে ১২, ফটিকছড়িতে ৩, হাটহাজারীতে ১০, সন্দ্বীপে ২, মিরসরাইয়ে ২ ও সীতাকুণ্ডে ১ জন রয়েছেন।
উল্লেখ্য, চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৩ হাজার ১৯৬ জন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited