শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২১-০৪-১১
নগরের পাহাড়তলীতে ভাড়া বাসায় মো. নাহিদ (২২) নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে আরেক যুবক। গুরুতর আহত ওই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকায় হাজী ভবনের চতুর্থ তলার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহত নাহিদের বাবার নাম আবুল বাশার। নাহিদ ইস্পাহানি মির্জাপুর কোম্পানিতে চাকরি করে। তার বাড়ি নোয়াখালী জেলায়।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, হাজী ভবনে ভাড়া বাসায় থাকতেন নাহিদ ও আরেক যুবক। হঠাৎ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে কক্ষে থাকা আরেক যুবকের ছুরিকাঘাতে নাহিদ আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, নাহিদ নামের এক যুবককে ছুরিকাঘাত করেছে আরেক যুবক। নাহিদ এখন চমেক হাসপাতালে ভর্তি রয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, বেলা ১২টার দিকে পাহাড়তলী এলাকা থেকে ছুরিকাঘাতে আহত ওই যুবককে চমেক হাসপাতালে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ার্ডে ভর্তি করে দেন।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited