চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

অটোমেশনের আওতায় আসলো সিভাসু’র পিআরটিসি’র ল্যাবরেটরি

আমাদের ডেস্ক :    |    ০৫:১৬ পিএম, ২০২৫-০১-০৯

অটোমেশনের আওতায় আসলো সিভাসু’র পিআরটিসি’র ল্যাবরেটরি

অটোমেশনের আওতায় আসলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পোল্ট্রি রিসার্চ ও ট্রেনিং সেন্টারের (পিআরটিসি) ল্যাবরেটরি সেবা প্রদান কার্যক্রম। এখন থেকে সেবাগ্রহীতারা তাদের আমাদানি-রপ্তানিকৃত পণ্যের ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।
আজ সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিআরটিসি ল্যাবের এই অটোমেশন প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের কৃষি বিষয়ক সংস্থা ইউএসডিএ (ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার) ফান্ডেড বাংলাদেশ ট্রেড ফ্যাসিলিটেশন (বিটিএফ) এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই অটোমেশন প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে।
অটোমেশনের ফলে অনলাইনে রিপোর্ট পাওয়ার পাশাপাশি পিআরটিসি ল্যাবের সেবাগ্রহীতারা এখন থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন, ফলাফল যাচাই করতে পারবেন এবং খুব সহজে টেস্টের ফিও পরিশোধ করতে পারবেন।
পিআরটিসি’র পরিচালক প্রফেসর ড. এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘Inauguration Program on the Automation of the Laboratory Information Management System (LIMS) for PRTC’ শীর্ষক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিএফ প্রকল্পের প্রকল্প পরিচালক মিশেল জে. পার (Michael J. Parr), চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: আলমগীর এবং কাস্টম হাউস, চট্টগ্রামের সহকারী কমিশনার মো: রাজিব হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন সিভাসু’র মাইক্রোবায়োলজি ও ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগরে শিক্ষক এবং পিআরটিসি’র সাবেক পরিচালক প্রফেসর ড. হিমেল বড়ুয়া।
পিআরটিসি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো: ইনকেয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অটোমেশন প্রক্রিয়ার ওপর প্রেজেন্টেশন দেন পিআরটিসি’র ফিড অ্যানালাইসিস অ্যান্ড ফুড সেফটি ল্যাবরেটরির ইন-চার্জ ড. মাহাবুব আলম।

অনুষ্ঠানে কাস্টম, সি এন্ড এফ এজেন্ট, কৃষি ও খাদ্যপণ্য আমদানি-রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন খাতের সাথে জড়িত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত


কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

জেনারেল হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও দৃশ্যমান করার তাগিদ : আবু সুফিয়ান এমপি

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত


জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

জাপানের সহায়তায় চট্টগ্রামের বর্জ্য থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন 

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত


 মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ

মাতৃভাষায় চিত্তের প্রকাশ, সত্তার বিকাশ" -ডিসি জাহিদুল ইসলাম

রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত


আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

আভিযানিক দলের তথ্য পাচার, যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর