শিরোনাম
ঢাকা অফিস : | ১২:৫৯ পিএম, ২০২১-০৫-১০
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন অনলাইনে করার নির্দেশনা দিয়েছে সরকার। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) রোববার (৯ মে) এ নির্দেশনা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের কাছে চিঠি পাঠিয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো বাস্তবায়নাধীন ‘এস্টাবলিশমেন্ট অব ইন্টিগ্রেটেড অ্যাডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস)’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারের সিআরভিএস ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের যষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর ডেটাবেজ প্রস্তুত ও ইউনিক আইডি দেওয়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে শিক্ষার্থী তথ্য ছক (হার্ডকপি) পূরণের কাজ চলমান রয়েছে। যে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে দেওয়া হয়নি সে সব শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর অনলাইনের মাধ্যমে করে ফরমে লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো। কেননা শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ অনলাইনে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ডাটাবেজে যাচাই করার পর ইউআইডি দেওয়া হবে। হাতে লেখা জন্ম সনদের নম্বর অনলাইনে ভেরিফাই করা যাবে না।
ইউনিক আইডি দেওয়ার পূর্বশর্ত হলো শিক্ষার্থীর জাল সনদ নম্বর ও জন্ম তারিখ যাচাই করা।
প্রকল্প পরিচালক মো. শামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, যে সব শিক্ষার্থীর জন্ম সনদ অনলাইনে করা নেই তাদের পুনরায় অনলাইনে নিবন্ধন করার বিষয়টি জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানানোর জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited