শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:৫০ পিএম, ২০২২-০৪-১৭
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে শনিবারের ম্যাচে ১৬ রানে হেরেছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটে-বলে হাতে থাকা ম্যাচটি ভুল করে হেরেছে ঋষভ পন্তের দল। ম্যাচ হারের দায় মিডল ওভারের ব্যাটিং এবং স্লগের বোলিংকে দিয়েছেন দিল্লি অধিনায়ক পন্ত।
ব্যাঙ্গালুরুর বিপক্ষে বল হাতে ১০০ রানের আগে ৫ উইকেট তুলে নিয়েছিল দিল্লি। কিন্তু ওই ধারা ধরে রাখতে পারেনি দলটি। ১৮তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মোস্তাফিজ ২৮ রান হজম করে বসেন। পান্ত ওই ওভারকে গেম চেঞ্জার বলছেন।
ডেভিড ওয়ার্নার ৩৮ বলে ৬৬ রান করে দলকে জয়ের পথে তুলে নিয়েছিলেন। কিন্তু মিশেল মার্শ তিনে নেমে ২৪ বলে ১৪ রান করেন। তার ওই কচ্ছপ গতির ব্যাটিংয়ে দায় দিচ্ছেন না তিনি, ‘ওয়ার্নার খুবই ভালো ব্যাটিং করেছেন। আমাদের জয়ের সব সুযোগ ছিল। মার্শকে দায় দেব না। প্রথম ম্যাচ খেলেছেন তিনি। তবে আমাদের মিডল ওভারে ভালো ব্যাটিং করতে হতো।’
মোস্তাফিজের ওভার নিয়ে তিনি বলেন, ‘উইকেট ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য ভালো হচ্ছিল। মোস্তাফিজের ওভার ছিল গেম চেঞ্জার। পরিকল্পনা অনুযায়ী, আমরা বোলিং করতে পারিনি। ডিকে (দিনেশ কার্তিক) যেভাবে ব্যাটিং করেছে, আমরা চাপে পড়ে গিয়েছিলাম। ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited