চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ি মুখোমুখী সংঘর্ষ, হেলপারের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি :    |    ০৪:৪০ পিএম, ২০২২-১০-০২

রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ি মুখোমুখী সংঘর্ষ, হেলপারের মৃত্যু

 রাঙ্গুনিয়ায় শ্যামলী পরিবহন বাস ও চাঁদের গাড়ি মুখোমুখি সংঘর্ষে স্যং প্রো মারমা (২৫) নামে চাঁদের গাড়ির হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

রবিবার (২ অক্টোবর) সকাল ৭ টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
নিহত সেজো মারমা (২৫) রাঙামাটি জেলার কাউখালী থানার বাসিন্দা। এ ঘটনায় চাঁদের গাড়ির চালকের অবস্থাও আশংকাজনক হওয়ায় হাসপাতালে পাঠানো হয়।  

স্থানীয় ইউপি সদস্য আব্দুল বারেক বলেন, সকাল ৭টার দিকে ঠান্ডাছড়ি ফরেস্ট অফিসের সামনে চট্টগ্রামমুখী একটি বাসের সঙ্গে চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাঁদের গাড়ির চালক ও বাসের যাত্রীসহ মোট ১৫ জন আহত হন।  

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় বেশ কয়কজন আহত হয়। এর মধ্যে চাঁদের গাড়ির চালক ও হেলপারের অবস্থা আশংকাজনক ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হেলপারকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর