শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৪৮ এএম, ২০২১-১২-২৬
২০২২ সালে প্রথমবারের মতো বিশ্ব অর্থনীতি ডলারে একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, এমন পূর্বাভাস দিয়েছে ব্রিটিশ কনসালটেন্সি ফার্ম সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। ২০৩০ সালের মধ্যে বিশ্বের অর্থনীতিতে শীর্ষে থাকবে চীন।
স্থানীয় সময় রোববার (২৬ ডিসেম্বর) সংস্থাটি এক রিপোর্টে জানায়, বিশ্ব অর্থনীতি আগামী বছর প্রথমবারের মতো একশ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে এবং শীর্ষে থাকবে চীন। তবে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রকে কাটাতে একটু সময় লাগবে চীনের।
আগামী বছর বৈশ্বিক অর্থনীতিতে ফ্রান্সকে ছাড়িয়ে যাবে ভারত এবং ব্রিটেনকে ২০২৩ সালে। এটি ছয় নম্বর অবস্থান পুনরায় ফিরিয়ে আনবে।
সেব্রের ডেপুটি চেয়ারম্যান ডগলাস ম্যাকউইলিয়ামস বলেছেন, ২০২০ এর দশকের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতির সঙ্গে মোকাবিলা করে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।
তিনি বলেন, নন-ট্রানজেটরি উপাদানগুলোকে নিয়ন্ত্রণে এনে সমন্বয় করতে হবে। তা না হলে ২০২৩ অথবা ২০২৪ সালে মন্দার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
প্রতিবেদনে দেখা গেছে যে, জার্মানি ২০৩৩ সালে অর্থনৈতিক উৎপাদনের দিক থেকে জাপানকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে৷ রাশিয়া ২০৩৬ সালের মধ্যে শীর্ষ ১০ অর্থনীতির দেশে পরিণত হতে পারে এবং ইন্দোনেশিয়া ২০৩৪ সালে নবম স্থান অর্জনের পথে রয়েছে৷
সূত্র: রয়টার্স
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited