চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

‘কোহলির চেয়ে বাবর ও বুমরাহর চেয়ে আফ্রিদি এগিয়ে’

স্পোর্টস ডেস্ক :    |    ০১:০২ পিএম, ২০২২-০৫-০৮

‘কোহলির চেয়ে বাবর ও বুমরাহর চেয়ে আফ্রিদি এগিয়ে’

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকে প্রায়ই ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তুলনা করা হয়ে থাকে। ক্রিকেটবিশ্বে এটি নিয়মিত বিতর্কের বিষয়বস্তু। এ বিতর্কে শামিল হয়েছেন পাকিস্তান ও ভারতের সাবেক তারকাদের অনেকেই।


কোহলি না বাবর— কে বড় ক্রিকেটার? এ প্রশ্ন নিয়ে ভিন্নমত দেন ভক্ত ও ক্রিকেট সমালোচকরা। যে কারণে বিষয়টি নিয়ে তর্কের শেষ নেই। এবার সেই তর্কে নতুনমাত্রা যোগ করলেন পাকিস্তানের সাবেক তারকা আকিব জাভেদ। 
পাকিস্তানের সাবেক এ পেসারের মতে, সময়ের সেরা ব্যাটারের লড়াইয়ে কোহলির চেয়ে এগিয়ে বাবর। 

আকিবের এমন মন্তব্যে অবশ্য যুক্তি আছে ঢের।
 
কারণ দীর্ঘ সময় ধরে কোহলির ব্যাট হাসছে না। তার ফর্ম নিম্নমুখী।  লম্বা সময় ধরে বড় ইনিংস খেলতে পারছেন না সাবেক ভারত অধিনায়ক। 

তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি সবশেষ সেঞ্চুরি পেয়েছেন ২০১৯ সালের নভেম্বরে। 

অন্যদিকে দারুণ ফর্মে আছেন বাবর আজম। ২০১৯ সালের পর থেকে এখন পর্যন্ত পাকিস্তান অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১১ সেঞ্চুরি। টেস্ট ও ওয়ানডেতে পাঁচটি করে, টি-টোয়েন্টিতে একটি।

দুজনের বিপরীতমুখী ফর্মের কারণে সেরার প্রশ্নে বাবরকে এগিয়ে রাখছেন আকিব।

তিন সংস্করণেই যে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন বাবর। পাকিস্তানের স্থানীয় একটি চ্যানেলে আকিব বলেন, ক্যারিয়ারের সেরা সময় পেরিয়ে কোহলির পারফরম্যান্সে এখন ভাটার টান।

তিনি বলেন, ‘আমার মনে হয়, বাবর এখন কোহলির চেয়ে এগিয়ে। কোহলি চূড়া থেকে ক্রমেই নিচে নেমে যাচ্ছে। বাবর ওপরে উঠছে।’ 

শুধু বাবর-কোহলি নয়; দুই দেশের সেরা দুই পেসারের তুলনাও করলেন তিনি।

ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর চেয়ে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদিকে এগিয়ে রাখছেন আকিব।
তিনি বলেন, ‘আমি মনে করি, এখন বুমরাহের চেয়ে ভালো শাহিন। সমালোচকরা বলত যে, বুমরাহ টেস্ট ও টি-টোয়েন্টিতে ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে যে, বুমরাহ থেকে সে আরও ভালো এবং বেশি সামর্থ্য রাখে।’
 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর