শিরোনাম
রাজস্থলী প্রতিনিধি :: | ০৮:২০ পিএম, ২০২২-০৫-২৫
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে হাটহাজারী পার্বতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম।
বুধবার (২৫মে) বিকালে চট্টগ্রাম জেলা আওয়ামীলীগ ও যুবলীগের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তন সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.এম.আল মামুন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম সহ চট্টগ্রাম মহানগর, হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের আসন্ন সম্মেলন নিয়ে গত কয়েক দিনে ডিজিটাল ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডে ছেয়ে গেছে হাটহাজারীসহ বিভিন্ন এলাকা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য পদপ্রত্যাশীরা এসব প্রচারপত্রে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সম্মেলন নিয়ে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত তারিখ অনুযায়ী ২৮ মে দক্ষিণ জেলা যুবলীগ, ২৯ মে উত্তর জেলা যুবলীগ এবং ৩০ মে চট্টগ্রাম মহানগর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited