চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশ ধর্ষণ ও দূর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে : ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৯ পিএম, ২০২০-১০-০৬

বাংলাদেশ ধর্ষণ ও দূর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে : ডা. শাহাদাত হোসেন

ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি দলের, ছত্রছায়ায় ছাত্রলীগের ছেলেরা সিলেটের এম.সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেধে রেখে নববধুকে গণধর্ষণ, নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র করে এক নারীকে আওয়ামী সমর্থিত দেলোয়ার বাহিনী গণধর্ষণ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া, খাগড়াছড়িতে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করে পুরো বাংলাদেশে যেন ধর্ষণের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অপরাধীদের দৃশ্যমান কোনো বিচার না হওয়ার কারণে, ধর্ষণ এবং দূর্নীতি বাংলাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনাকালীন দূর্যোগময় এই সময়ও আওয়ামী সমর্থিত এইসব সন্ত্রাসীদের রাষ্ট্রীয় আশ্রয়ে-প্রশ্রয়ের কারণে ধর্ষণ এবং দূর্নীীত বাংলাদেশকে একটি অমানবিক ও অনৈতিক রাষ্ট্রে পরিণত করেছে। তিনি আজ ৬ অক্টোবর, মঙ্গলবার, দুপুরে সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে কাজরি দেউরী নুর আহম্মদ সড়কে চট্টগ্রাম মহানগর মহিলাদলের মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, মায়ের বয়সী নারীর সাথে যা করেছে, সেটা আইয়্যামে জাহিলিয়্যার বর্বরতাকেও হার মানিয়েছে। দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও প্রশাসনিক শৃঙ্খলায় কত ভয়াবহ ধ্বস নেমেছে, এই ঘটনা তার প্রমাণ। এ ঘটনায় গোটা জাতি বিক্ষুব্ধ। এতে দেশের নারী সমাজ ও অভিভাবক মহলে আতংক ও অসহায়ত্ব ছড়িয়ে পড়েছে। দেশের আইন-শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্ত কত ভয়াবহ মাত্রায় ভেঙ্গে পড়েছে এবং সাধারণ মানুষের জীবনমান ও নিরাপত্তা কতটা অসহায় ও জঘন্য রূপ নিয়েছে, বেগমগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি সহ গোটা দেশের নিত্যদিনকার ধর্ষণ ও খুনাখুনির ঘটনা তার প্রমাণ  বহন করে। ধর্ষণ যেন সারাদেশে মহামারির রূপ নিয়েছে। তিনি অবিলম্বে বেগমগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি সহ দেশের যে কোন স্থানে সংঘটিত প্রতিটি ধর্ষণ ও নারী নিগ্রহের ঘটনার সাথে জড়িত অপরাধীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আজ দেশের কোনো মানুষের নিরাপত্তা নেই। আওয়ামী সন্ত্রাসীরা সাধারণ নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। শুধু নোয়াখালী বেগমগঞ্জে নয়, সারাদেশে এই ধরনের অসংখ্য অপকর্ম সংঘটিত হচ্ছে সরকার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে। জনগণকে জেগে উঠতে হবে, সন্্রাস-নৈরাজ্য-ধর্ষণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। নগর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি বেগম ফাতেমা বাদশার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জেলি চৌধুরীর সঞ্জালনায় উপস্থিত ছিলেন, নগর মহিরা দল নেত্রী রাহেলা বেগম, সখিনা বেগম, রেজিয়া বেগম বুলু, গোলজার বেগম, তাসলিমা বেগম, মনোয়ারা বাবুল, ফরিদা আক্তার, জান্নাতুল নাঈম, খোদেজা বেগম, সায়মা হক, জহুরা বেগম, ফাতেমা কাজল, জুলেখা বেগম জুলি, পারভিন আক্তার, ফারহানা, শিউলি বেগম, পারভিন চৌধুরী, রিনা বেগম, বেবী আক্তার, হাসু, জাহানারা বেগম, আকাশী বেগম, মর্জিনা আক্তার, তাইবা, আলতাজ বেগম, শামসুন্নাহার প্রমুখ মহিলা দল নেতৃবৃন্দ।         

 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর